শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব
সোমবার ● ১৩ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: আমরা মিলি পণে, বন্ধুত্বের আহবানে এই স্লোগানে মিরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি-১৯৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (১১ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠান উপজেলার মহামায়া লেক এলাকায় ৯৮ ব্যাচের সদস্য ও রজতজয়ন্তী উৎসবের যুগ্ম আহবায়ক দীন মোহাম্মদ দিলু ও প্রবাল ভৌমিকের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ৯৮ ব্যাচের সদস্য ও রজতজয়ন্তী উৎসবের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব সৈয়দ মঈন উদ্দিন জিলান, যুগ্ম আহবায়ক শওকত আলী রুনেল, সাইফুল ইসলাম, সদস্য মনোয়ার রাসেল, রিদোয়ান সাহেদ, জাকারিয়া হাবিব, শহিদুল ইসলাম।

রজতজয়ন্তী উৎসবে মিরসরাইয়ের স্কুল ও মাদ্রাসা সহ মোট ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী ও চট্টগ্রাম, ঢাকা ও ফেনী থেকে আগত শিক্ষার্থী সহ প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে মুখরিত ছিলো মহামায়া লেক এলাকা।
রজতজয়ন্তী উৎসবের আহবায়ক আব্দুর রহমান বলেন, ১ থেকে দেড় মাস আগে এই অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দফায় দফায় বৈঠক করে প্রতিটি স্কুল থেকে একজন করে প্রতিনিধির মাধ্যমে অনুষ্ঠান গোছানো হয়েছে। সকল সহপাঠী বন্ধুরা একাত্মতা পোষণ ও সার্বিক সহযোগীতা করায় অনুষ্ঠান সফল হয়েছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের সদস্য সচিব সৈয়দ মঈন উদ্দিন জিলান।
এছাড়াও ৯৮ ব্যাচের সদস্য সাইফুল ইসলাম বলেন, আমাদের ব্যাচের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম মানবিক সহায়তা প্রদান যাহা দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য জরুরী। অনুষ্ঠানে ভূলত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নেন এবং আগামীতে আরও বড় পরিসরে ব্যাচের পোগ্রামের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। একইভাবে রজতজয়ন্তী উৎসবের জন্য স্পন্সরকারী ১৮ জন সহপাঠীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক ও ব্যাচের সদস্য দীন মোহাম্মদ দিলু।

সকালে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসবের সূচনা হয়ে নাস্তা বিতরণ, পরিচিতি পর্ব, মধ্যাহ্ন ভোজ, ক্রীড়া ইভেন্টের অংশ হিসেবে ঝুড়িতে বল নিক্ষেপ, বেলু ফুটানো ও মেয়ে সহপাঠীদের পিলো পাসিং এই তিনটি প্রতিযোগিতা, স্মৃতিচারণ, মানবিক সহায়তার অংশ হিসেবে করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেসের জন্য আর্থিক সহায়তা প্রদান, স্পন্সরদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান, রজতজয়ন্তী’র কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা, ফটোসেশন, ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)