শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » অপরাধ » সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
বুধবার ● ২২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই জনকে ১০ লাখ টাকা জরিমানা ও একবছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।
২২ মার্চ বুধবার বিকাল ৩টায় নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম।
দন্ড প্রাপ্তরা হলেন, বরিশাল সিএন্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলা এলাকার সামসুল আলমের ছেলে মাসুম খান। তাদের দুই জনকে ৫ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় এক লক্ষ সিএফটি বালু জব্দ করা হয়।
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) অংছিং মারমা বলেন, তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে এ অভিযান পরিচলনা করি।
মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে তাদের বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। তাই তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ২জনকে মোট ১০ লাখ টাকা জরিমানা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ