মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ এপ্রিল সোমবার মধ্যরাতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছে৷ তাদের কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ৷ লাশ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ তাদের একজনের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে তার বয়স ও পরনে কি ছিল তা নির্ধারণ করা সম্ভব হয়নি৷ অপরজনের পরনে সাদা পাঞ্জাবি ও চাদর ছিল৷
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সোমবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরের মালেকের বাড়ি এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন৷ তার পরনে সাদা পাঞ্জাবি ও চাদর ছিল৷ একই মহাসড়কের বোর্ড বাজার এলাকা থেকে অজ্ঞাত আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে৷ তার দেহ এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে তার বয়স ও পরনে কি ছিল তা বোঝা যাচ্ছে না৷ মনে হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তার উপর দিয়ে একাধিকবার গাড়ি যাতায়াত করেছে৷ খবর পেয়ে ভোরে রাতেই অজ্ঞাত লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা