শিরোনাম:
●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রভাবশালীদের লবন পানি -অর্ধশতাধিক কৃষকের বোরো ধান বিনষ্ট
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রভাবশালীদের লবন পানি -অর্ধশতাধিক কৃষকের বোরো ধান বিনষ্ট
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রভাবশালীদের লবন পানি -অর্ধশতাধিক কৃষকের বোরো ধান বিনষ্ট

---এস.এম. সাইফুল ইসলাম কবির,মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রভাবশালীরা ভেরিবাঁধ কেটে পাইক ও কাঠের বক্স বসিয়ে মৎস্য ঘেরে লবন পানি তোলার কারনে কমপক্ষে ১১৫ একর (সাড়ে ৩ শ’ বিঘা) জমির উচ্চ ফলনশীল হাইব্রিড হিরা-২ জাতের ধানক্ষেত পুড়ে গেছে। ফলে চরম ক্ষতির মধ্যে পড়েছেন পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ গ্রামের ৫৫ জন কৃষক ও জমির মালিকেরা। এ ঘটনার বিচার চেয়ে পুড়ে যাওয়া ধানক্ষেতের পাশে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
লবন পানির প্রভাবে পুড়ে যাওয়া সাড়ে ৩ শত বিঘা জমিতে এ বছর ২০ টন ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু দরিদ্র কৃষকদের সে স্বপ্ন ভেস্তে গেছে। ঘের মালিকরা আর মাত্র ২০ দিন পরে ঘেরে পানি তুললে কপাল পুড়তো না কৃষক ও জমির মালিকদের।
কৃষক লোকমান তালুকদার, সাইফুল তালুকদার, শুনিল ঋষি, মাদব ডাকুয়া, আলামিন তালুকদার, শ্যামল ঋষি,তশি ঋষি, আজিজ তালুকদার, আলী আকবর তালুকদার বলেন, আমন ধান তোলার পরে প্রতিবিঘা জমিতে ২০ হাজার টাকা খরচ করে হিরা-২ জাতের ধান চাষ করা হয়েছে। যার ফলন হযে থাকে প্রতিবিঘায় ৪০-৪৫ মন। আর মাত্র ১৫-২০ দিন পরেই ধান ঘরে তোলা যেত। কিন্তু লবন পানিতে পুড়ে সে স্বপ্ন ছাই হয়েছে। মানুষের কাছ থেকে ধার দেনা করে ফসল উৎপাদন করেছি এখন এ টাকা কিভাবে পরিশোধ করবো।

সংশ্লিষ্ট ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা দিপংকর সোমাদ্দার জানান, ক্ষতিগ্রস্ত বোরো ফসলের মাঠগুলো ঘুরে দেখা হয়েছে। লবন পানি তোলায় এ পানির অতিরিক্ত লবনাক্ততা রয়েূছে পিএস ৮ থেকে সাড়ে ৮ মাত্রা। যে কারনো কৃষকের ফসল হওয়ার সম্ভাবনা নেই। সাড়ে ৬ মাত্রা পিএস থাকলে ফসল পুনরায় ফলার সম্ভাবনা ছিলো।

পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, দেবরাজ গ্রামের ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক কৃষক বিষয়টি তাকে অবহিত করলে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত আকারে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা একটুকরো জমি অনাবাধি থাকবে না এ বছরে এ কৃষকরা নতুন উৎপাদন করেছে। তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসবক কৃষকদের ক্ষতিপূরণ দাবি ও বে-আইনিভাবে লবণ পানি যারা তুলেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, হতদরিদ্র কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারাদেনা হয়ে গেছেন। কিছু প্রভাবশালী ব্যাক্তি ঘেরে লবন পানি তুলে অপূরণীয় ক্ষতি করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক দেবরাজ গ্রামের লোকমান তালুকদার স্থানীয় ঘের ব্যবসায়ী ফরিদ শেখ, সাহেব আলী শেখ, নজরুল ও রাসেল শেখের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত করে দ্রæত প্রতিবেদন দাখিলের জন্য উপসহকারি কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন তহশীলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)