শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১২
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১২

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ নারী-পুরুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী বাচা মিয়া সারাংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রওশন (৩৭), মো. আনোয়ারের দুই ছেলে মো. তারেক (৪১), আরিফ (৩৫), নুরুল আবছারের ছেলে আলমগীর (৪০), আলমগীরের চাচাতো বোনের জামাতা ও রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের এজালাশ মিয়ার ছেলে রাসেল (২৫), খোরশেদুল আলমের স্ত্রী কৌহিনুর আকতার (৩৩), নুরুল হাকিমের স্ত্রী রুনা আকতার (৩১)। তাদের বিপরীত পক্ষের প্রয়াত আলী আকবরের ছেলে মো. হোসেন (৪৫), মো. হাসান (২৮), জয়নাল আবেদীনের স্ত্রী কুনসুমা আকতার (৩৫) ও মেয়ে মায়া আকতার (১২) ও ফিরোজ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৩৬)। উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, লাঠিসোটা দিয়ে একপক্ষের সঙ্গে অন্যপক্ষের মারামারিতে ১২জন আহত হন। উভয়পক্ষের আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন আহত আলমগীরের পক্ষ।ঘটনায় আহত মোহাম্মদ আলমগীর বলেন, বহিরাগত সন্ত্রাসী এনে প্রতিপক্ষের লোকজন আমাকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিপরীত পক্ষের মো. হাসান বলেন, তারা আমার ঘরের সামনে এসে হামলা চালিয়েছে। আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছে। রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, ‘এখনো পর্যন্ত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ