শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চসিক মেয়রের সাথে চবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » চসিক মেয়রের সাথে চবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চসিক মেয়রের সাথে চবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৫ কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল ৩০শে মার্চ (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. চসিক মেয়রের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা হয়। শুরুতে সিইউসিএজেএএ-এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুলের নেতৃত্বে অ্যালামনাই নেতৃবৃন্দ চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হামিদ উল্লাহ, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক রাশেদ এইচ চৌধুরী, কার্যকরী সদস্য দিলরুবা রেনু এবং অ্যালামনাই সদস্য উত্তম সেন গুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়া চসিকে কর্মরত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সিইউসিএজেএএ নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিষয়ে চসিক মেয়রকে অবহিত করে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের গণমাধ্যম, উন্নয়ন ও যোগাযোগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোয় নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তনের এ যুগে গণমাধ্যম জগতকে এগিয়ে নিতে এই বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এ সময় চসিক মেয়র বলেন, “দেশ স্বাধীন করার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীতে রাজনৈতিককর্মী হিসেবে জাতির পিতার হত্যাকাণ্ডের পর জনগণকে সুসংগঠিত করতে গণমাধ্যমের সাথে নিবিড়ভাবে কাজ করে বুঝেছি জবাবদিহিতা আর স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যম অসাধারণ ভূমিকা রাখতে পারে৷ বিশেষ করে বর্তমানে দেশের উন্নয়নে যে বিপুল কর্মযজ্ঞ চলছে তাকে সাফল্যমণ্ডিত করতে প্রয়োজন মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত সাংবাদিক সমাজ। সজ্জনরা সাংবাদিকতায় আসলে দেশ বদলাবে, আমরা গড়তে পারব ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা।”





আর্কাইভ