শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে মরা মুরগির মাংস বিক্রির দায়ে একজনের জেল
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে মরা মুরগির মাংস বিক্রির দায়ে একজনের জেল
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মরা মুরগির মাংস বিক্রির দায়ে একজনের জেল

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগীর মাংস কেটে বিক্রয়ের সময় মো. আহাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করেন। (০৭ এপ্রিল) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজি মরা ব্রয়লার মুরগীর মাংস জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানান, আটকৃত ওই যুবকের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায়। সে ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় সাপ্তাহিক হাট বসে। ওই হাটে মরা ব্রয়লার মুরগীর মাংস কেটে ঢালায় সাজিয়ে বিক্রি করছিল দুই যুবক। এসময় মাংস থেকে দুর্গন্ধ ও মাছি উড়তে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাংসসহ স্থানীয়রা এক যুবককে আটক করলেও সাগর নামের অন্যজন পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মরা মুরগীর মাংসের বিষয়টি নিশ্চিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসে আটককৃত ব্যক্তিকে এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে ৮০ কেজির মতো মরা ব্রয়লার মুরগীর মাংস জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর মরা ব্রয়লার মুরগীর মাংস বিক্রয়ের বিষয়টি স্বীকার করেছে ওই যুবক। পরে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষিত আইন-২০০৯ এর ধারায় এক মাসের জেল ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপির স্বর্ণালংকার চুরি

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত দারোগা আব্দুল মজিদের বাসার ভাড়াটিয়া আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক তাসলিমা আক্তারের ফ্ল্যাট থেকে দিনদুপুরে স্বর্ণালংকার চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক তাসলিমা আক্তার স্বামী সন্তান নিয়ে ওই ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন দুপুরে বাসায় তালা দিয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন বাসার দরজার তালা ভাঙ্গা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন আলমারির তালা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে জানালে ওসি তদন্ত কামাল হোসেন ও উপ-পরিদর্শক আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্যঃ ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোডে গত রবিবার (২ এপ্রিল) ভোররাতে ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা চুরি সংঘটিত হয়েছে। এজেন্ট মালিক রিয়াদ হাসান জানান, চোরচক্র ৬০হাজার টাকা দামের ২টি ল্যাপটপ নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)