শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতিদিনের চট্টগ্রাম নিউজ পোর্টাল এর নতুন কার্যালয় উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতিদিনের চট্টগ্রাম নিউজ পোর্টাল এর নতুন কার্যালয় উদ্বোধন
রবিবার ● ৯ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিদিনের চট্টগ্রাম নিউজ পোর্টাল এর নতুন কার্যালয় উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম :: “প্রতিদিনের চট্টগ্রাম”নিউজ পোর্টাল এর নতুন কার্যালয় উদ্বোধন ও প্রতিনিধিদের প্রেস কার্ড প্রদান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত অনলাইন নিউজ পোর্টাল ‘প্রতিদিনের চট্টগ্রাম’ এর নতুন কার্যালয় উদ্বোধন, প্রতিনিধিদের প্রেস কার্ড প্রদান ও নিউজ পোর্টালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরীর কদম মোবারক মার্কেটের ৬ষ্ঠ তলায় নতুন অফিস উদ্বোধন অভিজাত রেস্টুরেন্টের হলরুমে প্রতিনিধিদের প্রেস কার্ড প্রদান ও ইফতার মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “প্রতিদিনের চট্টগ্রাম” এর সহ-সম্পাদক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এম. মতিনের সভাপতিত্বে ও প্রতিদিনের চট্টগ্রামের নির্বাহী সম্পাদক সুজন চৌধুরীর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ রিদোয়ান ও সামাজিক সংগঠন মায়াফুলের সভাপতি বশির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সাবরিনা চৌধুরী বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, লিখতে গিয়ে আপনারা কাউকে ভয় পান না। সত্যের পথে কলম চালান। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে জানাতে বড় ভুমিকা রাখতে পারে এ সংবাদ মাধ্যম। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশ হিসেবে আপনারও ডিজিটাল বাংলাদেশের তাৎপর্য বহন করেন। ডিজিটাল বাংলাদেশের একটি দৃষ্টান্ত হচ্ছে ডিজিটাল গণমাধ্যম। আমি আশা করি বস্তুনিষ্ঠ তথ্য উপাত্তের মাধ্যমে সকল সত্য কথা তুলে ধরবে প্রতিদিনের চট্টগ্রাম। একইসাথে বস্তুনিষ্ঠ ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে দেশ ও দেশের উন্নয়নকে বিশ্বের দরবারে তুলে ধরবেন।
বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ রিদোয়ান বলেন, অতীতের সাংবাদিকতার সাথে আজকের সাংবাদিকতার বিশাল ফারাক সৃষ্টি হয়েছে। এক শ্রেণির মানুষ এই সাংবাদিকতা পেশার অপ-ব্যবহার শুরু করেছে। এটা কখনোই কাম্য নয়। এই অপ-সাংবাদিকতার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ব্যবস্থা ও সোচ্চার হতে হবে।
অপর বিশেষ অতিথি বশির আহমেদ বলেন, হুমকি ধমকির উর্ধ্বে গিয়ে বস্তুনিষ্ঠতার মাধ্যমে সত্য ঘটনাটা তুলে ধরতে হবে, সমাজের নানা অনিয়মের চিত্র তুলে ধরতে হবে। এসময় তিনি প্রতিদিনের চট্টগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহবানও জানান। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, ফোরকান মাহমুদ, উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং এই অনলাইন পত্রিকাটিকে একটি দৈনিক পত্রিকায় রুপ দিতে এবং নিয়মিত প্রকাশ করতে সকলের সহযোগিতা চেয়েছেন।
এসময় “প্রতিদিনের চট্টগ্রাম” এর সহ-সম্পাদক মুজিবুল্লাহ আহাদ, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, রাউজান প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সিটি রিপোর্টার মুহাম্মদ নজরুল ইসলাম উজ্জ্বল, স্বপন দাশ, মহিউদ্দিন তুষার, ফটো জার্নালিস্ট সিয়াম রায়হান’সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা ফিতা কেটে প্রতিদিনের চট্টগ্রামের নতুন অফিসের শুভ উদ্বোধন করেন৷ সর্বশেষ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পাঠ করা হয়।





আর্কাইভ