শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-চাপাতিসহ গ্রেপ্তার-৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-চাপাতিসহ গ্রেপ্তার-৭
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-চাপাতিসহ গ্রেপ্তার-৭

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, এলজি, চাপাতি ছুরি, কিরিচসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। রাউজান থানা সূত্র মতে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডাকাতির প্রস্তুতিকালে নোয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহজানের চৌদ্দ কলোনী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন, নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিরামিস পাড়ার শেখ আহম্মদের ছেলে মো. শেখ রাফাত , একই এলাকার ফজল কাদেরের ছেলে মেহেদী হাসান মুরাদ , ৯নং ওয়াডের কচুখাইন রফিক সওদাগর বাড়ির মো. বাবুলের ছেলে মো. হাসান মুরাদ, ২ নং ওয়ার্ডের আচার্য্য পাড়ার মো. মতিনের ছেলে মো. ইমরান। এ চারজনের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র (এলজি), কার্তুজ, দুটি টিপ ছুরি, কিরিচ, চাপাতি সদৃশ লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়। অপরদিকে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চুয়েট গেইট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার নুর খলিফার বাড়ির আশারাফ আলীর ছেলে আবদুর রহিম বাদল, একই এলাকার প্রয়াত শফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন ও প্রয়াত খলিলুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন কামাল । তাদের কাছ থেকে একনলা বিশিষ্ট বন্দুক (আগ্নেয়স্ত্র), একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বিহঙ্গ টিভিকে বলেন, পৃথক অভিযানে একটি ডাকাত দলের অস্ত্রধারী চারসদস্য ও বিক্রির উদ্দেশে অস্ত্র পাচারকালে তিনজনসহ ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক মামলা রুজু শেষে গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ