সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার-১
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার-১
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৫০ পিস ইয়াবা সহ মাসুদ রানা (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। রবিবার(২১ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পৌরসভার ০৫নং ওয়ার্ডের তারাকাটিয়া সাকিনে ঢাকামুখী লেনে পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা (নতুন বাজার) এলাকার মোখলেসুর রহমানের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশের একটি দল মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের তারাকাটিয়া সাকিনে ঢাকামুখী লেনে একটি অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস আর.পি স্পেশাল নাইস পরিবহন (যাহার রেজিষ্ট্রেশন নাম্বার-ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৮৪) তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১০ দায়ের করে আসামিকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার