সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
বিশ্বনাথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের জাহারগাঁও নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা সুরমান আলী ঝুমন (২৭) নামে এক যুবক নিহত হন। নিহত ঝুমন মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত ঝুমন বিশ্বানথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে। তিনি পেশায় সুরমান একজন স্বর্ণকারিগর।
সোমবার (২২মে) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঝুমন তার ছোট ভাই কাওছার আহমদের সঙ্গে মোটরসাইকেল যোগে বিশ্বনাথ পৌরশহরে আসছিলেন।
পথিমধ্যে জাহারগাঁও নামক স্থানে আসামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজন রাস্তায় পড়ে গিয়ে আহত হন। এর মধ্যে ঝুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করে। অন্যদিকে দুর্ঘটনায় আহত ঝুমনের ভাই কাওছার চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার পুলিশ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত