শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া এবং শ্রেষ্ঠ শিক্ষক অধ্যাপক অনির্বাণ বড়ুয়া
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া এবং শ্রেষ্ঠ শিক্ষক অধ্যাপক অনির্বাণ বড়ুয়া
বুধবার ● ২৪ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া এবং শ্রেষ্ঠ শিক্ষক অধ্যাপক অনির্বাণ বড়ুয়া

ছবি : সংবাদ সংক্রান্ত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ প্রতিযোগিতায় রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে রাঙামাটি সরকারি কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে বাছাইয়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। একই সাথে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া।
রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, গত ২ ফেব্রুয়ারি ২০২১ সালে অধ্যক্ষ পদে যোগ দেন। এর আগে গত ১৮ নভেম্বর ২০১৮ খ্রি. তারিখ রাঙ্গামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি ত্রয়োদশ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৪ সালের ২৪ এপ্রিল চট্টগ্রাম সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পদে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক তথা বিভাগীয় প্রধান হিসেবে সরকারি জগন্নাথ কলেজ-ঢাকা, সরকারি এমসি (মুরারি চাঁদ) কলেজ-সিলেট ও চট্টগ্রাম সরকারি কলেজে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে (১৮তম ব্যাচ) পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) (১ম শ্রেণিতে ২য় স্থান) ও স্নাতকোত্তর (১ম শ্রেণিতে ৬ষ্ঠ স্থান) ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন এবং ব্যক্তিগতভাবে ভারত, ভূটান ও থাইল্যান্ড ভ্রমণ করেন। তিনি পরিসংখ্যান বিষয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক রচনা করেন। দেশী-বিদেশী জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেন এবং বিভিন্ন সাময়িকী সম্পাদনা করেন।
উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন সুন্দরপুর ইউনিয়নের ছাদকনগর গ্রামের কৃতি সন্তান।
সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের কৃতি সন্তান।





আর্কাইভ