শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ মে ২০২৩
প্রথম পাতা » জাতীয় » সরকার ও সরকারি দল বেসামাল হয়ে দেশকে ভয়ংকর বিপদের দিকে নিয়ে যাচ্ছে
প্রথম পাতা » জাতীয় » সরকার ও সরকারি দল বেসামাল হয়ে দেশকে ভয়ংকর বিপদের দিকে নিয়ে যাচ্ছে
বুধবার ● ২৪ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার ও সরকারি দল বেসামাল হয়ে দেশকে ভয়ংকর বিপদের দিকে নিয়ে যাচ্ছে

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ২৩ মে ২০২৩ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হয় এবং পুরানো ঢাকার বাহাদুর শাহ পার্কে সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচী হিসাবে ছিল এই পদযাত্রা।

পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সরকার বেসামাল হয়ে পরিকল্পিত ভাবে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। সরকার তার অবৈধ ক্ষমতাকে গায়ের জোরে টিকিয়ে রাখতে বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা করছে; রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে বিরোধীদের দমন করার করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারি দলের সাধারণ সম্পাদকের কথিত প্রতিরোধের ডাক সংঘাত, সংঘর্ষ ও সহিংসতার উসকানি দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ এখন আর ভোটের অধিকার - গণতন্ত্রে বিশ্বাস করে না; জবরদস্তি করে ক্ষমতায় থাকতেই তারা পছন্দ করে। নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। গণতান্ত্রিক ধারার দল থেকে তারা এখন সন্ত্রাসনির্ভর গণবিরোধী লুটেরাদের রাজনৈতিক দলে পরিনত হয়েছে। সমগ্র দেশ ও জনগণকে তারা সব দিক থেকে গভীর খাদে নিক্ষেপ করেছে।
নেত্ববৃন্দ গণসংগ্রাম জোরদার করে এই সরকারকে বিদায় দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আহবান জানান। তারা দেশ ও জনগণকে বাঁচাতে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার ডাক দেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু,জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম। সমাবেশ পরিচালনা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

সমাবেশ ও পদযাত্রায় আরও অংশগ্রহণ করেন গনতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্য এর কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।

সমাবেশে মাহমুদূর রহমান মান্না বলেন এই ভোট ডাকাত গনবিরোধী সরকারকে দেশের মানুষ আর দেখতে চায়না। জনগণ অল্পদিনের মধ্যে এই সরকারকে বিদায় দেবে।সবাই মিলে অচিরে সেই কর্মসূচীও আমরা ঘোষণা করব।

সাইফুল হক বলেন, তথাকথিত শান্তি সমাবেশে চট্টগ্রামের বাঁশখালিতে আওয়ামী লীগের এমপি যখন প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মিছিলে মিছিল করেন তখন বোঝা যায় সরকার ও সরকারি দল দেশকে পুরোপুরী নৈরাজ্য আর হানাহানির পথে ঠেলে দিচ্ছে.।

জোনায়েদ সাকি এই সরকারের পায়ের নীচে মাটি না থাকায় নানা ছুতায় বিরোধী দল তাদের আন্দোলনকে দমন করতে তৎপর। কিন্তু দেশের মানুষ এই সরকারকে বিদায় দিয়েই ঘরে ফিরবে।

শেখ রফিকুল ইসলাম বাবলু এই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের ডাক দিয়ে বলেন এই জালেম সরকার বিদায় না দিয়ে আমরা দেশকে রক্ষা করতে পারব না।

এডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।এই সরকারের পতন ঘটিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

সিরাজ মিয়া বলেন,অতীতে দমন নিপীড়ন চালিয়ে কোন স্বৈরাচারী সরকার শেষ রক্ষা করতে পারেনি,এই সরকারকে মানুষ বিদায় দেবে।

সমাবেশ শেষে তীব্র গরম উপেক্ষা করে নেৃতৃবৃন্দসহ পদযাত্রা শুরু হয় এবং বাহাদুর শাহ পার্কের সামনে এসে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। এখানে নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার আগামী ২৮ মে বেলা ১১ টায় মালিবাগ রেলগেট থেকে ঢাকা উত্তরের পদযাত্রা সফল করার আহবান জানান।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)