শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাণের উৎসবে মিলিত হলো প্রাক্তন শিক্ষার্থীরা
প্রথম পাতা » চট্টগ্রাম » ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাণের উৎসবে মিলিত হলো প্রাক্তন শিক্ষার্থীরা
রবিবার ● ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রাণের উৎসবে মিলিত হলো প্রাক্তন শিক্ষার্থীরা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ মে সকালে জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে পূনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। সকাল থেকে ৯৬ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্কুল মাঠ প্রাঙ্গণ। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন সবাই। এসময় উৎসবে মেতে ওঠেন প্রাণের ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীরা। এই উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে সকল শহীদের প্রতি শ্রাদ্ধ জানানো হয়। পরে স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বের করা হয় আনন্দর‌্যালি। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন পাঠ, গীতা ও ত্রিপিঠক পাঠ করা হয়, এবং প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে নীরবতা পালন করা হয়। ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: রোকন উদ্দিন। মো: জামাল উদ্দিন ও সনজয় চৌধুরী যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: নুরুনবী, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রাখাল চন্দ্র শিকদার, প্রাক্তন সিনিয়র শিক্ষক নিরঞ্জন বসাক, প্রাক্তন সিনিয়র শিক্ষক প্রধীর দাশ গুপ্ত, প্রাক্তন সিনিয়র শিক্ষক রাখাল হরি কর, প্রাক্তন সহকারী শিক্ষক প্রবীর কুমার ধর, সিনিয়র শিক্ষক মৃণাল কান্তি ধর, এসএম ছরওয়ার আলম। এসময় আরোও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাজী আমির হোসেন, আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ দে, সাবেক ইউপি সদস্য বেললা উদ্দিন, ইউপি সদস্য সুজন মল্লিক, সাবেক ইউপি সদস্য মো: কামরুল ইসলাম, ঊনসত্তর পাড়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি মো: রোকন উদ্দিন সিদ্দিকী। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য ছিলো খেলাধূলা, কেক কাটা, র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা এবং ৯৬ ব্যাচের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ৯৬ ব্যাচের মিলনমেলা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)