শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ জুন ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা উপকরণের উদ্বোধন
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা উপকরণের উদ্বোধন
বুধবার ● ১৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা উপকরণের উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাটে (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে উত্তর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খেলনা উপকরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১৪ জুন বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন খেলনা উপকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন খেলনা উপকরণ স্থাপন করা হয়।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য, সাবেক সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি থানায় সাধারণ ডায়েরি

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানকে হুমকি প্রদর্শন করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী সাংবাদিক ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার ঘোড়াঘাট থানার জিডি নং- ৬৭০।

ভুক্তভোগী সাংবাদিক ও থানায় দাখিলকৃত জিডি সূত্রে জানা গেছে, গত ১২ ও ১৩ জুলাই দৈনিক করতোয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় “ঘোড়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি দখল করে ভবনের সিঁড়ি নির্মাণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের জেরে গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী সাংবাদিক তাঁর নিজ বাড়ি থেকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে আসলে উক্ত ভবন মালিক আহসান হাবীব সাবু ওরফে সাবু তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ও হাত পা ভেঙ্গে দেওয়া সহ পরবর্তীতে কোনো ধরনের সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার করার হুমকি প্রদর্শন করেন। এতে ভুক্তভোগী সাংবাদিক নিজের নিরাপত্তা সহ এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

উল্লেখ্য, হুমকিদাতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে রানীগঞ্জ বাজারে একটি ৪ তলা ভবন নির্মাণ করে। উক্ত ভবনের সিঁড়ি নির্মাণে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করা হয়েছে। এতে সড়কের পাশে ফুটপাত হিসেবে পথচারীদের চলাচলে বাধা ও যেকোনো মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে দৈনিক করতোয়া, দৈনিক দাবানল, দৈনিক মুক্তখবর ও দৈনিক সকালের সময় সহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)