শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিল্প নগরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৬ : প্রাইভেট কার জব্দ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিল্প নগরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৬ : প্রাইভেট কার জব্দ
রবিবার ● ১৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শিল্প নগরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৬ : প্রাইভেট কার জব্দ

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈদালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাতরা হলেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবদ এলাকার মরহুম বজল আহম্মদের ছেলে মো: জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের চানপুর এলাকার মরহুম আব্দুল আজিজের ছেলে আবুল কালাম (৪৫), সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মরহুম সালেহ আহম্মদ মিস্ত্রির ছেলে আলা উদ্দি প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মো: মনিরের ছেলে মো: রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার মো: বাবুলের ছেলে মো: জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার মো: আলমের ছেলে মো: রনি (১৯)।
এ সময় তাদের কাছ থেকে দু’টি টিপ ছোরা, একটি প্লেয়ার, একটি স্ক্রু ড্রাইভার, এক টুকরা রড (সামনের অংশ ধারালো), একটি নোস প্লাস, দুই স্লাইট রেঞ্চ, একটি ফ্রেমসহ হেসকো ব্লেড, দু’টি কোরা বারি, একটি দা, একটি লম্বা ছোরা, একটি কাঠের লাঠি, একটি স্টিলের পাইপ, একটি বড় কাটার, তিনটি কাঠের লাঠি এবং ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ১১-৫৭৪৮) জব্দ করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত্রিকালীন ডিউটি করার সময় দিবাগত রাত সাড়ে তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাত ছয়-সাতজন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরো বলেন, গ্রেফতার ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে জোরারগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।





আর্কাইভ