শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পাকা আম হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পাকা আম হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে
রবিবার ● ১৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পাকা আম হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: নিজেদের হাতে লাগানো গাছের পাকা আম হাতে পেয়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা রাউজানের বিনাজুরী হরিপদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পাশে রোপন করা ২০টি চারা গাছ থেকে তারা গত ১৪ জুন বুধবার পাকা আম সংগ্রহ করেছে। এসব আম বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষাকরা ভাগ করে দিয়েছেন শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে। প্রতিজন শিক্ষার্থী পাকা আম পেয়েছে দুটি করে।
উপজেলার রাউজান-নোয়াপাড়া সড়ক সেকশন-১ পাশের এই বিদ্যালয়টি কাগতিয়া বাজারের সাথে। বাজারের শত শত মানুষ আম হাতে শিশুদের আনন্দ উল্লাস উপভোগ করেছে বাজার থেকে বের হয়ে। গত বুধবার দুপুরের দেখা গেছে দুপুরের মধ্যাহ্ন বিরতিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে সারিবদ্ধ হয়ে দাড়িঁয়ে পাকা আম হাতে আনন্দ উল্লাস করতে। এসময় শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থীদের হাতে আম দিতে দিতে পরিবেশ সচেতনা ও গাছের চারা লাগানোর প্রতি শিশুদের উৎসাহিত করতে দেখা গেছে।
পাকা হাতে উল্লাস করতে করতে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অর্ণব কুমার বিশ্বাস শিক্ষক অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চিৎকার করে বলছিলেন স্যার আমি যেই চারাটি লাগিয়েছিলাম, সেই গাছের পাকা আম হাতে পেয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব চৌধুরী বলেছেন কমিটির সদস্যরা শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে চারা গাছ গুলোর নিয়মিত পরিচর্যা করে আসায় এখন প্রতিটি গাছে ফল দিচ্ছে। নিজেদের হাতে লাগানো চারা গাছে পাকা আম হাতে পেয়ে আজ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এই আনন্দ উচ্ছ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান বলেছেন গত বছরও কিছু গাছে ফলন পাওয়া গিয়েছিল। এবছর প্রায় প্রতিটি গাছে এক থেকে দেড়’শ করে আম ধরেছে। এই শিক্ষক বলেন সমাগত বর্ষায় আরো চারা গাছ রোপন করা হবে বিদ্যালয় আঙ্গীনায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)