রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক হত্যাকান্ডে সম্পৃক্তার অভিযোগে গ্রেপ্তার-১
মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক হত্যাকান্ডে সম্পৃক্তার অভিযোগে গ্রেপ্তার-১
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক ফারুক হোসেন হত্যাকান্ডে সম্পৃক্তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে।
গ্রেফতার কৃতের নাম ইমরান হোসেন (৩০)। তিনি আমতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দেওয়ানবাজার এলাকার মো. মামুন মিয়ার ছেলে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।
ওসি জানান, নিহত ফারুক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেনীর দাগনভূঞা থেকে উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল ক্রেতা মো. আনোয়ার হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডের সঙ্গে জড়িত ইমরান হোসেনকে গতকাল গ্রেফতার করে পুলিশ। পরে ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নিখোঁজের চার দিন পর গত ৪ জুন (রবিবার) ফারুক হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১