শনিবার ● ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » ঢাকা » আরপিও’র সংশোধন আগামী নির্বাচনকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
আরপিও’র সংশোধন আগামী নির্বাচনকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর বিল পাশ করে নির্বাচন কমিশনকে আরও ঠুটো জগন্নাথে পরিনত করা হোল।এই সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও সংকুচিত হোল। ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে এবং জাতীয় নির্বাচনে সরকারি দলের নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই সংশোধনী আনা হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, এমনিতেই বর্তমান নির্বাচন কমিশনের কোন গ্রহণযোগ্যতা নেই; নির্বাচন কমিশনের ভূমিকা নানা দিক থেকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ, গোটা নির্বাচনী ব্যবস্থাই যেখানে ভেংগে দেয়া হয়েছে সেখানে নির্বাচন কমিশনের অবশিষ্ট ক্ষমতা কেড়ে নেবার এই তৎপরতা নির্বাচন কেন্দ্র করে সরকারি দলের স্বেচ্ছাচারীতা, আধিপত্য ও কর্তৃত্ব আরও বাড়িয়ে তুলবে।তদুপরি ক্ষমতাসীন সরকার যখন আর আর একটি সাজানো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে তখন ভোট বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানো যে পুরোপুরি দুরভিসন্ধিমূলক তা অত্যন্ত স্পষ্ট।
তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে উপযাচিত ভাবে নিজেদের ক্ষমতা কমানোর সংশোধনী হাজির করে সরকারী দলের ভোট কারচুপির রাস্তা প্রশস্ত করে দিয়েছে তা বিস্ময়কর ও আপত্তিকর। কারচুপি, জ্বালিয়াতি ও সন্ত্রাসসহ নানা কারণে একটি নির্বাচনী এলাকার সমগ্র নির্বাচন বাতিলে নির্বাচন কমিশনের যে ক্ষমতা ছিল এখন তা না থাকায় নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের নয়ছয় করার সুযোগ আরও বৃদ্ধি পেল।
তিনি বলেন,আরপিও’র এই সংশোধনী সংবিধানের ১২৬ অনুচ্ছেদের মূল ধারণারও পরিপন্থী।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নানা দিক থেকে ঝুঁকিপূর্ণ।
আরপিও’র এই সংশোধনী এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এসব কারণে এই সংশোধনী কোনভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি অনতিবিলম্বে এই সংশোধনী প্রত্যাহার করে নেবার আহবান জানান।





গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে
খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি