বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » হুইল চেয়ার পেয়ে খুশি ৯৯ বছর বয়সী ফজর আলী
হুইল চেয়ার পেয়ে খুশি ৯৯ বছর বয়সী ফজর আলী
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ৪/৫ বছর ধরে বিছানায় পড়ে থাকা ৯৯বছর বয়সী ফজর আলীকে পৌরসভার উদ্যোগে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে পক্ষাঘাতগ্রস্থ ফজর আলীর মুখে। বুধবার পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে ফজর আলীকে হুইল চেয়ারটি উপহার দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
জানা যায়, উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র ফজর আলী (৯৯) দীর্ঘ ৪/৫ বছর যাবৎ শারীরিক অসুস্থতায় চলাচল করতে পারেন না। পরিবারটি অসচ্ছল হতদরিদ্র হওয়ায় একটি হুইল চেয়ার কিনার সামর্থ্য ছিলনা। বিষয়টি মেয়রের দৃষ্টিগোচর হলে তিনি পৌর সভার রাজস্ব তহবিল থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন।
হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম, ৩নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল মোতালেব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক রতন ভৌমিক, মো. সেলিম, মোহাম্মদ আলী প্রমুখ।
হুইল চেয়ার পেয়ে ফজর আলী পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাকার অভাবে দীর্ঘদিন যাবত চলাচল করতে পারেন না। হুইল চেয়ারটির দ্বারা আমি এখন নিজে নিজে চলাচল করতে পারবো। হুইল চেয়ারটি আমার অনেক উপকারে লাগবে। আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।





ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা