শনিবার ● ৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বীর মুক্তিযোদ্ধা রওশন উজ জামানের জানাজা সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা রওশন উজ জামানের জানাজা সম্পন্ন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বীর মুক্তিযোদ্ধা রওশন উজ জামান (৭২) শুক্রবার ৪ আগষ্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে বক্ষব্যাধী রোগে আক্রা-ন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মুক্তিযোদ্ধা রওশন উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চমদ আলি মুহুরী বাড়ির মৃ-ত হাবীবুল্লাহ মিস্ত্রির ২য় সন্তান ও বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর- চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সাবেক ডেপুটি ডিরেক্টর (ডিডি) ছিলেন।
মুক্তিযোদ্ধা রওশন সামাজিক বিভিন্ন কার্যক্রম সহ তছিমিয়াজি জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছিলেন। মুক্তিযোদ্ধা রওশনের স্ত্রী নুর আক্তার ২০২০ সালে কিডনী রোগে আক্রান্ত হয়ে পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা এগারোটা দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করার পর নিজ বাড়ির আঙ্গিনায় মরহুমের জানাজ নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উক্ত জানাযায় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী