শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ
শনিবার ● ৫ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ ছিলো প্রায় ৪ ঘন্টা অন্যদিকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। সকাল ৮টায় গাছ পড়লে সেটি অপসারণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ১০টার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে। শনিবার ৫ আগস্ট কাপ্তাই মহাসড়কের রাউজানের পাহাড়তলী তাপবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় একটি সিএনজি অটোরিকশার উপর গাছ পড়লে গাড়িটি দুমড়ে মুচড়ে যাই। সড়কের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার লাইনের বিদ্যুৎ সংযোগের ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে রাউজানসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঘটনার সময়ে গাড়িতে তাকা কয়েকজন যাত্রী গুরুত্ব আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠান বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, তাপবিদ্যুৎ এলাকায় বড় একটি গাছ মালবাহী সিএনজি অটোরিকশার উপর পড়লে, এসময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। যথা সময়ে গাছ কেটে সরানো না হওয়ায় প্রায় চারঘন্টা দুই পাশে যানবাহন আটকা পড়েছিল। প্রায় ১০টার দিকে গাছ কেটে সরানো হলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
এবিষয়ে জানতে চাইলে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে শনিবার সকালে বিশাল গাছটি ভেঙে একটি সিএনজি গাড়ীর উপর পরে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিস মিলে গাছটি কেটে সারানোর জন্য প্রায় কয়েক ঘন্টা কাজ করে আমরা যানচলাচল স্বাভাবিক করি। এসময় কয়েকজন আহত হয়েছে তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে তিনি জানান।





আর্কাইভ