শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে বির্তক
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে বির্তক
রবিবার ● ৬ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে বির্তক

ছবি : সংবাদ সংক্রান্তউবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদনের সাথে সাথে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে নেতিবাচক মন্তব্য। অভিযোগ রয়েছে কমিটিতে স্থান পেয়েছে রাজাকার পরিবারের সন্তান, হত্যা, চুরি ও মাদক মামলার আসামী।
জানা যায়, নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে বেশ কয়েকটি ইউনিয়নে বিতর্কিত লোকদের অর্ন্তভূক্ত করা হয়েছে। যাদের মধ্যে রাজাকার পরিবারের সন্তান, হত্যা, চুরি ও মাদক মামলার আসামীও রয়েছে। তাছাড়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটিতেও কেন্দুয়া উপজেলার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগের অনুসন্ধানে জানা যায়, জাটিয়া ইউনিয়নের কমিটিতে মাহমুদুল হক হুমায়ুনকে সভাপতি ও অলি উল্লাহ ফকিরকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি প্রকাশের পরেই সাধারণ সম্পাদক অলি উল্লাহ ফকির পদত্যাগ ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে অলি উল্লাহ ফকির বলেন, আমি যাকে ছাত্রদলে রাজনীতি করতে দেখেছি তাকে আমার সভাপতি হিসেবে মানতে পারবো না। তাছাড়া অর্থনৈতিক লেনদেনসহ আরো অনেক বিষয় রয়েছে যা আমি এখন বলতে চাচ্ছি না।
সোহাগী ইউনিয়নে ফেরদৌস রানা বাচ্চুকে সভাপতি ও মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ৪ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সাধারণ সম্পাদক মাহাবুব আলমের বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাহাবুব আলম বলেন, শত্রুতার জেরে অনেক আগে একটি মাদক মামলায় আমাকে জড়িয়ে ছিল প্রতিপক্ষরা। বর্তমানে আমার নামে কোনো মামলা নেই।
সরিষা ইউনিয়নে কামরুজ্জামান মানিককে সভাপতি ও বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি মানিকের বিরুদ্ধে হত্যা, চুরিসহ একাধীক মামলার অভিযোগ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রাজাকার পরিবারের সন্তান এমন অভিযোগ রয়েছে। সভাপতি মানিকের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, এগুলো সব রাজনৈতিক মামলা যা বিএনপির শাসনামলে করা হয়েছে। সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন অভিযোগের কথা অস্বিকার করে বলেন, আবুল হাসেম নামের কোন রাজাকার থাকতে পারে, কিন্তু সে আমার চাচা না। আমি আওয়ামী পরিবারের সন্তান।
ঈশ্বরগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দাবি আওয়ামীলীগের কোন সংগঠনে রাজাকারের বংশধর কিংবা সন্ত্রাসীর স্থান হতে পারে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Afjal Hossain Hemal নামক একটা আইডি থেকে পোষ্ট করা হয়েছে, “ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের ৪৩ নাম্বার শরিফ হাসান রাকিব এর বাড়ি কেন্দুয়া থানার গন্ডা ইউনিয়নে। উনি কেন্দুয়া উপজেলায় রাজনীতি করেন। উনার নাম ঈশ্বরগঞ্জ উপজেলায় আসলো কিভাবে?” নব গঠিত কমিটির জাটিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি উল্লাহ ফকির তার ফেসবুক আইডিতে পোষ্ট করেন “টাকা দিয়ে পদ পদবী বিক্রি করে মঞ্চে এসে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কথাটা মানায় না” ৷ Amdadul Haque নামক আইডি থেকে পোষ্ট করা হয়, “বাণিজ্যিক কমিটির মাশুল একসময় দিতে হবেই, হয় আজ, না হয় কাল অথবা পরশু। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভরাডুবি হচ্ছে। একজন কর্মী হিসেবে এটা বড়ই লজ্জার”।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল বলেন, যে কমিটিগুলো দেয়া হয়েছে সেগুলো উপজেলা আওয়ামী লীগের সাথে সমন্নয় করেই দেয়া হয়েছে। মামলার বিষয়গুলো আমাদের জানাছিলনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। তাছাড়া আমরা তো ঈশ্বরগঞ্জের সকলকে চিনিনা, আমাদের যারা তথ্য দেয় তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই আমরা প্রার্থী বাছাই করেছি। আর রাজাকারের ভাতিজা হয়েছে এতে কোন সমস্যা নেই। সে নিজে তো রাজাকার না।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব বলেন, আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি দেখবো। তিনি আরও বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সমন্নয় করেই আমরা কমিটির অনুমোদন দিয়েছি।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, তারা কমিটি দিবে এ বিষয়টি আমাকে অবগত করেছে। এখন অনুমোদিত কমিটিতে যদি বিতর্কিত কেউ এসে থাকে তাহলে যাচাই বাছাই পুর্বক জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত (৬ মে) ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক ও সদস্য সচিব দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়। গত ৩১ জুলাই উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য বাড়িয়ে ৪৩ সদস্য করা হয়। আর এ কমিটির কারো সাইনিং পাওয়ার না থাকায় একই দিনে উপজেলার সোহাগী, সরিষা, আঠারবাড়ি, জাটিয়া, মাইজবাগ, রাজিবপুর ইউনিয়ন কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)