মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১
ঝালকাঠিতে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
পুলিশ ঘটনারস্থানীয়রা জানান, ছোনাউটার মোলাখালীতে বিকেলে আলতাফ ও চাঁনমিয়ার সঙ্গে সঙ্গে জড়িত ৪ জনকে আটক করেছে। সোমবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও কবির মোল্লার জমিজমার বিরোধ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দা, রামদা নিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হন।
সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫), অপর পক্ষের মো. আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হন।
আহত গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে। আটকরা হলেন- মো. আলতাফ (৬২), তার ছেলে মো. মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেজভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তার ছেলে সাগর মোল্লা (২৫)।কাঁঠালিয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। নিহত কবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।





সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল