শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » নার্সিং শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু : আইনজীবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » নার্সিং শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু : আইনজীবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
বুধবার ● ২৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নার্সিং শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু : আইনজীবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া শহরের জিলা স্কুলের সামনে মজমপুর এলাকার আইনজীবীর বাসা থেকে নার্সিং প্রথম বর্ষের শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত জান্নাতুল ফেরদৌস তুলি (২২) কুষ্টিয়া নার্সিং ইন্সষ্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ আইনজীবী মাহমুদুল হাসান সুমনের তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। মঙ্গলবার ২২ আগস্ট রাত পৌনে ৮টায় মজমপুর এলাকায় ওই আইনজীবীর ভাড়া বাসায় এই ঘটনা ঘটেছে। নিহত জান্নাতুল ফেরদৌস তুলি কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড মোলাতেঘরিয়া গ্রামের ওহিদুল ইসলামের কন্যা । অভিযুক্ত মাহমুদুল হাসান সুমন কুষ্টিয়া জর্জ কোর্টের আইনজীবী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ মাস থেকে আইনজীবী মাহমুদুল হাসান সুমন সঙ্গে তুলি প্রেমের সম্পর্ক ছিল। এই অবস্থায় গত ১৮ আগস্ট সুমন পারিবারিকভাবে বিয়ে করেন। সুমনের বিয়ের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টার সময় তুলি ওই আইনজীবীর বাসায় যান। পরে সেখান থেকে সন্ধ্যার পর রাত পৌনে ৮টায় তুলি মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

নিহত তুলির বড় বোন জান্নাতুল তাসনিমের অভিযোগ, ‘সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বেড়িয়ে যায় তুলি। সেখানে ৩টা পর্যন্ত ক্লাস করে সেখান থেকেই তুলি ওই আইনজীবীর বাড়িতে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই আইনজীবী আমার মোবাইল ফোনে কল দিয়ে তার বাসায় যেতে বলেন। আমরা পরিবারের লোকজন সুমনের বাসায় গিয়ে দেখি আমার বোন তুলির মরদেহ নিচতলার রাস্তার উপর একটি ভ্যানের উপর রাখা। আমার বোনকে আইনজীবী মাহমুদুল হাসান সুমন ঠান্ডা মাথায় শ্বাসরোধ করে হত্যা করে, গলায় রশি পেচিয়ে আত্মহত্যার কথা প্রচার করছে। আমার বোন যদি আত্মহত্যা করবে তাহলে পুলিশ না ডেকে সে লাশ ওরা নিজেরা কেনো বাইরে নিয়ে আসলো? আমরা এই হত্যার বিচার চাই। এ ঘটনায় থানায় হত্যা মামলা করব।’

সরেজমিনে ঐ বাড়ির মালিকের সিসি ফুটেজে দেখা যায়, ‘ওই ভবনের ৩য় তলা থেকে সিঁড়ি বেয়ে মাহমুদুল হাসান সুমন ও তার একাধিক আইনজীবী তুলির নিথর মৃরদেহ চ্যাংদোলা করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। সিসি ক্যামেরায় দেখা যায়, কুষ্টিয়া একাধিক আইনজীবীদের সঙ্গে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসুকেও উঠতে দেখা যায়। উক্ত ঘটনাস্থলে স্থানীয় কোন ব্যক্তির উপস্থিতি পাওয়া যায় নাই। এ বিষয়ে আইনজীবী মাহমুদুল হাসান সুমনের মুঠোফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে শহরের মজমপুর এলাকা থেকে এক তরুনীর মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে ঠিক কি কারণে ওই তরুনীর মৃত্যু ঘটেছে তা এ মুহুর্তে সঠিক কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)