শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে শিশুর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে শিশুর মৃত্যু
বুধবার ● ২৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে শিশুর মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দোলনার দড়িতে ফাঁস লেগে মো. রাকিব নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার রাত আটটায় নগরীর এভারকেয়ারে হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু রাকিব রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুজার বাড়ির মো. আলমগীরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে ছেলেটি মা রান্নার কাজ করছিলেন। এই সময় শিশু রাকিব তার দুই বছর বয়সী ছোট ভাইয়ের সাথে খেলছিলেন। একপর্যায়ে দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশু রাকিব মাটিতে পড়ে যায়। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, শিশুটি মঙ্গলবার বেলা ১২ টার দিকে গলায় ফাঁস লেগে আহত হলে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৪০ হাজার টাকা দাবী করেন। এই গরীব পরিবারটির আর্থিক সামর্থ না থাকায় আইসিউতে রাখা সম্ভব হয় নি। অবশেষে মঙ্গলবার রাত ৮ টার দিকে শিশুটির মৃত্যু হয়। বুধবার সকাল ১০ শিশুটি দাফন-কাফন সম্পন্ন হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)