বুধবার ● ২৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে শিশুর মৃত্যু
দোলনার রশি গলায় পেঁচিয়ে রাউজানে শিশুর মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দোলনার দড়িতে ফাঁস লেগে মো. রাকিব নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার রাত আটটায় নগরীর এভারকেয়ারে হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু রাকিব রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুজার বাড়ির মো. আলমগীরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে ছেলেটি মা রান্নার কাজ করছিলেন। এই সময় শিশু রাকিব তার দুই বছর বয়সী ছোট ভাইয়ের সাথে খেলছিলেন। একপর্যায়ে দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে শিশু রাকিব মাটিতে পড়ে যায়। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, শিশুটি মঙ্গলবার বেলা ১২ টার দিকে গলায় ফাঁস লেগে আহত হলে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৪০ হাজার টাকা দাবী করেন। এই গরীব পরিবারটির আর্থিক সামর্থ না থাকায় আইসিউতে রাখা সম্ভব হয় নি। অবশেষে মঙ্গলবার রাত ৮ টার দিকে শিশুটির মৃত্যু হয়। বুধবার সকাল ১০ শিশুটি দাফন-কাফন সম্পন্ন হয়।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন