শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের গরম হাওয়া
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের গরম হাওয়া
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের গরম হাওয়া

---
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতে নির্বাচন হচ্ছে৷ আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩য় ধাপের ইউপি নির্বাচনে বুধবার মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন ইউপি চেয়াম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন৷ এখন ৯টি ইউপিতে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে৷
বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন৷ এছাড়া সীমানা সংক্রানত্ম জটিলতায় ৫ নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না৷ ৯টি ইউনিয়নের ২নং জামাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের হোসেনের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন৷ এবারের নির্বাচনে কোন ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী নেই৷
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওহিদুল রহমান ওদু, বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াস রহমান মিঠু ও স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান (লিটন) (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ ইউনিয়নে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আলিনুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শওকত আলী৷
২ নং জামাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের হোসেনের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷
৩ নং কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম ছরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ স্বতন্ত্র প্রার্থী রিংকু ঘোষ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন৷
৪ নং নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ (রনি লস্কর), বিএনপির মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান মিলন, স্বতন্ত্র প্রার্থী সাজেদুল হক লিটন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন৷
৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানা ও বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান আলী শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷
৮ নং মালিয়াট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুর রহমান খান, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ শেখ, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোসত্মফা শুকুর, স্বতন্ত্র প্রার্থী ইকরামুল হক (বিএনপি বিদ্রোহী) ও শাহিনুর রহমান (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
৯ নং বারোবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী আজাদ ইকবাল শিপন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন৷
১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
১১ নং রাখালগাছি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিদুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস আলী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন৷ কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সীমানা সংক্রানত্ম জটিলতায় ৫ নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না৷ বাকি ইউনিয়নগুলোতে ২৩ এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে৷
এদিকে ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম প্রতিক বরাদ্ধ দেন৷ এ উপজেলার ৯ টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷
৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, মেম্বর পদে ২৯২ জন ও সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৭৬ জন প্রতিদ্বন্দীতা করছেন৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)