শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার নয় মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত : খুটির জোর কোথায়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার নয় মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত : খুটির জোর কোথায়
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার নয় মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত : খুটির জোর কোথায়

ছবি : প্রধান শিক্ষক নাসরিন আক্তার। স্টাফ রিপোর্টার :: রাঙামাটির বরকল উপজেলার ৭নং শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাসরিন আক্তার দীর্ঘ ০৯ (নয়) মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের প্রশ্ন প্রধান শিক্ষক নাসরিন আক্তারের খুটির জোর কোথায়? এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, দুনীতি দমন কমিশন রাঙামাটি, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় শিক্ষানুরাগিরা।

শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে বরকল উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বরাবর লিখিতভাবে গত ০৩ সেপ্টেম্বর-২০২৩ তারিখ শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ (০৯) নয় মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত ও আর্থিক হিসাব না দেয়ার অভিযোগ করেন।

প্রতিমাসে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে এম.আর-এ অনুপস্থিত দেয়া হলেও তিনি জালিয়াতি করে অফিসে এম.আর. জমা দেন। যা প্রমাণস্বরূপ শিক্ষক হাজিরার ফটোকপি সংযুক্তি দেয়া হয়। তাছাড়া, বিদ্যালয়ের এসএলআইপি, ক্ষুদ্রমেরামত ও বিভিন্ন জাতীয় উৎসবের আর্থিক হিসাব-নিকাশ না দিয়ে এসব অর্থ একাই আত্মসাৎ করে নিজ ব্যক্তিগত স্বার্থে ভোগ করার অভিযোগ রয়েছে। উল্লেখিত আর্থিক কার্যক্রমে আজও এলাকায় অনেক লোক দীর্ঘদিন পাওনাদার রয়েছেন। এধরনের পরিস্থিতিতে মোসা: নাসরিন আক্তার প্রধান শিক্ষক নিজে সুবিধা ভোগ করার লক্ষে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভূক্ত সকল সহকর্মী ও এলাকার সকলের বিরুদ্ধে বিভিন্নভাবে বানোয়াট দোষারোপ করে যাচ্ছেন।
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির অভিযোগ ৪জন শিক্ষক এর মধ্যে ৩জন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক মোসা: নাসরিন আক্তার দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ও আর্থিক হিসাব না দেয়ার পরিপ্রেক্ষিতে একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতি যথাযথ যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।

শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষে আবেদনকারীরা হচ্ছেন :
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির সভাপতি কল্লোল চাকমা, সহসভাপতি জ্যোতির্ময় চাকমা, সদস্য মনিষা চাকমা, সুকেশ চাকমা, করুন কান্তি চাকমা, প্রণয় চাকমা, ঘোষিতা চাকমা, রূপাধন চাকমা ও অভিভাবক তন্ট চাকমা প্রমূখ।

শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার নয় মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিতের বিষয়ে বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিতৈষী চাকমা বলেন, আমি (হিতৈষী চাকমা) বরকল উপজেলায় যোগদান করেছি ২ মাস আগে। এর মধ্যে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তারকে আমি স্বশরীরে দেখিনি। গত ০৩ সেপ্টেম্বর-২০২৩ খ্রি. তারিখ রবিবার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষে থেকে বিষয়টি নিয়ে লিখিতভাবে আমাকে জানালে আমি বিষয়টি আমলে নিয়ে আমি নিজে শুকনাছড়ি গ্রামে গিয়ে কম-বেশী সবার সাথে কথা বলেছি, এবং শিক্ষকদের হাজিরাখাতা যাচাই করে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার গত ০৮ ডিসেম্বর-২০২২ তারিখ থেকে প্রায় নয় মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত আছেন বিষয়টির প্রাথমিক সত্যতা মিলেছে। এর প্রেক্ষিতে ০৫ সেপ্টেম্বর-২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তারকে ৩ কার্যদিবসে মধ্যে উত্তর দিতে কারণ দর্শানোর নোর্টিশ পাঠিয়েছি।
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার তার লিখিতভাবে দর্শানোর নোর্টিশের উত্তর পেলে আমি আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে প্রতিবেদন জমা দেব, বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিতৈষী চাকমা জানান।

এবিষয়ে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাসরিন আক্তার বলেন, আমি ০৩ জুন-২০২৩ তারিখ থেকে স্কুলে অনুপস্থিত। আর্থিক হিসাবের বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাঙামাটিতে আসলে টাকা দেয়া হয়, গত কিছুদিন আগে ৪০ (চল্লিশ) হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, যে টাকা যেখানে খরচ করার কথা সেইখানেই খরচ করা হয়েছে।
তিনি বলেন শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আগের পরিচালনা কমিটির সভাপতি ভাল ছিলেন। বর্তমান কমিটির সভাপতি কল্লোল চাকমা কিছুটা ভিন্ন।
প্রধান শিক্ষক মোসা: নাসরিন আক্তার রাঙামাটিতে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির সাথে বৈঠক করার কথা রয়েছে বলে জানান।
মোসা: নাসরিন আক্তার শুকনাছড়ি গ্রামে থাকাটা তার জন্য নিরাপদ নয় বলে জানান।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক মোসা: নাসরিন আক্তার গ্রামে থাকার জন্য শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে আলাদা ঘর দেয়া হয়েছে। এর আগের অনেক শিক্ষক বিদ্যালয়ের দায়িত্ব পালনকালিন গ্রামের লোকজনের সাথে মিলে মিশে ছিলেন।
শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাশ না করিয়ে এবং মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পরও প্রতিমাসে ৩৪ হাজার (চৌত্রিশ হাজার) টাকা প্রতিমাসে বেতন-ভাতা উত্তোলন করার কথা এবং বিদ্যালয়ে অনুপস্থিতের বিষয়ে ০৫ সেপ্টেম্বর-২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররে কার্যলয় থেকে ৩ কার্যদিবসে মধ্যে কারণ দর্শানোর নোর্টিশ পাওয়ার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক নাসরিন আক্তার।

এবিষয়ে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, বরকল উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার হিতৈষী চাকমা শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার যে নয় মাস যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত তার কারণ দর্শানোর নোর্টিশে জবাব এবং বরকল উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসারের লিখিত প্রতিবেদন পেলে বিনা-ছুটিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতের কারণে প্রধান শিক্ষক নাসরিন আক্তারের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)