শিরোনাম:
●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাঙামাটি, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্ত হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য দয়াসোনা চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাংগঠনিক কাজ শেষে খাগড়াছড়ি ফেরার পথে গত শনিবার দীঘিনালায় নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এবং দুই ছাত্রীকে অপহরণের প্রতিবাদে ও অপহরণকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।
“অপহরণ খুন গুমসহ ঠ্যাঙারে সন্ত্রাস বন্ধ কর” শ্লোগানে আজ সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারের ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়া, উপজেলা পরিষদ এলাকা হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে পূনরায় স্বনির্ভর বাজারে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি মিথুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা। এছাড়া অপহরণের শিকার হয়ে সদ্য মুক্তি পাওয়া এন্টি চাকমাও সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় রিতা চাকমা ও দয়াসোনা চাকমা এন্টি চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, শাসকগোষ্ঠির একটি বিশেষ মহল পার্বত্য চট্টগ্রামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। যার কারণে তারা অপহরণ, খুন, ধর্ষণসহ নানা ঘটনা সংঘটিত করছে। ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নব্যমুখোশ দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে আন্দোলনে সক্রিয় নেতা-কর্মীদের খুন-গুম, অপহরণ করা হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর দীঘিনালা থেকে এন্টি চাকমা ও দুই শিক্ষার্থীকে অপহরণের ঘটনাও তারই অংশ। রাঙামাটির কাপ্তাইয়ে সেনা সদস্য কর্তৃক স্কুলছাত্রী ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ও নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি উদ্দেশ্যে মুখোশ দুর্বৃত্তদের দিয়ে এই অপহরণ ঘটনা সংঘটিত করা হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।
তারা আরো বলেন, ২০১৮ সালের ১৮ মার্চ রাঙামাটির কুদুকছড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সস্পাদক মন্টি চাকমা ও সদস্য দয়া সোনা চাকমাকে অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার না হওয়ার বার বার এ ধরনের ঘটনা ঘটছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার দুই দিন অতিক্রান্ত হলেও এন্টি চাকমাদের অপহরণের সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এভাবে সন্ত্রাসীরা পার পেয়ে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করছে।
রাষ্ট্রীয় বাহিনী প্রত্যক্ষভাবে নব্যমুখোশ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে থাকে অভিযোগ করে বক্তারা বলেন, সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় ২০১৭ সালের ১৫ নভেম্বর এই নব্যমুখোশ সন্ত্রাসীদের সৃষ্টি করা হয়। সৃষ্টির পর থেকে তাদেরকে একের পর এক খুন-খারাবির কাজে লেলিয়ে দেয়া হয়। এই সন্ত্রাসীরাই ২০১৮ সালে স্বনির্ভর বাজার-পেরাছড়ায় প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র হামলাা চালিয়ে তপন, এল্টন, পলাশসহ ৭ জনকে হত্যা করেছিল। এর আগে তারা হত্যা করেছিল ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমাকে। কিন্তু এই নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক এ যাবত যত খুন-গুম, অপহরণের ঘটনা ঘটেছে তার কোন ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার করা হয়নি।
বক্তারা গতকাল পানছড়িতে বিজিবি কর্তৃক এক ব্যক্তির ১২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ জনগণের ওপর গুলিবর্ষণ ও আজকে নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক মহালছড়ি থেকে সমাবেশে অংশগ্রহণ করতে আসা নারীদেরকে গাড়ি আটকিয়ে বাধা দেয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে এন্টি চাকমা তাদেরকে অপহরণ ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের ন্যায়সঙ্গত আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার উদ্দেশ্যে আমাদেরকে অপহরণ করা হয়েছে। তিনি যতই নিপীড়ন-নির্যাতন, অপহরণ করা হোক না কেন জাতীয় অস্তিত্ব রক্ষায় আন্দোলনে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে অবিলম্বে এন্টি চাকমাসহ দুই ছাত্রীকে অপহরণকারী নব্য মুখোশ দুর্বৃত্তদের গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নব্যমুখোশ সন্ত্রাসীদের সেনা মদদদান ও আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা, কাপ্তাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণকারী সেনা সদস্যদের গ্রেফতার ও শাস্তি দেয়া এবং সেনাশাসন অপারেশন উত্তরণ তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে ধর্ষক ও অপহরণকারীদের কুশপুত্তলিকা দাহ করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)