শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মীরসরাইয়ে ১৪ তম শান্তি নীড় বৃত্তি পেলো ২৮৫ জন শিক্ষার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » মীরসরাইয়ে ১৪ তম শান্তি নীড় বৃত্তি পেলো ২৮৫ জন শিক্ষার্থী
রবিবার ● ১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মীরসরাইয়ে ১৪ তম শান্তি নীড় বৃত্তি পেলো ২৮৫ জন শিক্ষার্থী

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষোন্নয়ন বৃত্তি পেলো ২৮৫ জন শিক্ষার্থী। শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেলে মীরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশের কোরআন তিলওয়াত ও কোষাধ্যক্ষ সবুজ কুমার সেনের গীতা পাঠের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, নিজামপুর সরকারী কলেজের আয়ন ব্যয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, শান্তিনীড় পৃষ্ঠপোষক টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, শান্তিনীড় উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, শান্তিনীড় পৃষ্ঠপোষক মো. শাহাদাৎ হোসেন, ছলিম উল্যাহ, বৃত্তির আহবায়ক একরামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জয়েন কেবিনেট সেক্রেটারী লায়ন এ.জেড এম সাইফুল ইসলাম টুটুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, অদম্য যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসাইন, শিক্ষক হোসাইন সবুজ, জামশেদ আলম তপু, নাজমুল হোসেন, সাংবাদিক আবু সুফিয়ান, দিদার হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।

এসময় ১৪তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ২৮৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২২ সালে নুর এ জাহেদ এবং ২০২৩ সালে ফজলুল করিমকে শ্রেষ্ঠ সংগঠক ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত পৃষ্ঠপোষক সদস্যদের মধ্যে উপস্থিত অশোক কুমার রায়, রেজাউল করিম সোহেল, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম ভূইয়া, শরিফুল ইসলাম কে সম্মাননা প্রদান করা হয়।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন শান্তিনীড় সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মো. শওকত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. আজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, কার্যনির্বাহি সদস্য রাজু কুমার দে, বৃত্তির সদস্য সচিব মোহাম্মদ আবু সায়েদ, শান্তিনীড় সদস্য মো. মঈন উদ্দিন, খন্দকার মিলাদুল ইসলাম, জিয়া উদ্দিন, আবু বক্কর রিশাত, ইসমাঈল হোসেন খোকন, আকতার হোসেন, রফিকুল ইসলাম, শায়েস্তা খান পিয়ান, মো. জাকির হোসেন, মো. আবু ফয়সাল, আবদুল আজিজ, সরোয়ার মাহবুব রাব্বী, বদরুদ্দৌজা রুবেল, মেহেদী হাসান, এমরান হোসেন রাসেল, মো. নাজমুল হোসেন, মো. সাগর, আবু সাবের নিজামী ফাওয়াজ, নুর সালমান লিমন, মাসুম সোহান, আহনাফ তাসদিদ, আওসাফ বিন আশরাফ প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ নভেম্বর একযোগে ১৪টি কেন্দ্রে ১৪তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির সর্বমোট ৫৭৪০ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৪বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)