শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাবেয়া খাতুন নূরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার ২ অক্টোবর বিকেলে শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং মকবুল আহমদ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আমিন ও কাউছার আহমদ ফারদিনের যৌথ সঞ্চালনায় এবং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান, ৩ নং ওয়ার্ডের সদস্য ফারুক মালুম, ৪ নং ওয়ার্ডের সদস্য মাঈন উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সমাজকর্মী রাফসান জনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘সবাই ঈদে মিলাদুন্নবী ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করে। কিন্তু জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার তার ব্যতিক্রম। তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।’
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম মাষ্টার বলেন, আমার পিতার নামে প্রতিষ্ঠিত মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে করোনাকালে হাজার হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এছাড়া এযাবত ১৪ হাজার গরীব মেয়ের বিয়েতে সহযোগিতা এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আমার ব্যবসার লভ্যাংশের একটি অংশ আমি মকবুল আহমদ কল্যাণ পরিষদে প্রদান করে থাকি। তা দিয়েই সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে।
এসময় তিনি রাবেয়া খাতুন নুরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীঘ্রই ৩ তলা ভবন নির্মাণের উদ্বোধন এবং যাতায়াতের সুবিধার জন্য একটি বাস প্রদানের ঘোষণা দেন। আলোচনা সভা শেষে মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১ম শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত ৭ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত ১৪ বছর যাবত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী শুরুর পর থেকে এবারই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আমাদের এই কার্য্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
সবশেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)