বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন ৬ অক্টোবর
জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন ৬ অক্টোবর
বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ৬ই অক্টোবর ২০২৩ শুক্রবার বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগামের পর্যটন কেন্দ্র ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে চট্টগ্রামে কর্মরত জনসংযোগবিদদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে। সম্মিলনে “চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষিতে জনসংযোগ পেশার চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার, আলোচনা সভা, আনন্দ আড্ডা, চা চক্র, গান, কবিতা পাঠ ও নৈশভোজের আয়োজন থাকছে।
সম্মিলনে চট্টগ্রামে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের জনসংযোগবিদ, তথ্য, কমিনিউকেশন, ব্র্যান্ডিং, পাবলিকেশন, মিডিয়া ও কর্পোরেট কোম্পানির প্রায় অর্ধশতাধিক জনসংযোগ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এস.এম. বজলুর হক রানা এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি অভীক ওসমান। সম্মিলনে শুক্রবার বিকাল ৪ টায় নিবন্ধিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সম্মিলন সফল করার লক্ষ্যে গত ৩ অক্টোবর ২০২৩ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়। সমিতির সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী ও আয়োজক কমিটির আহ্বায়ক খলিলুর রহমান অনুষ্ঠানের সার্বিক দিক ও বিষয় তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য মোসতাক খন্দকার, জান্নাতুল ফেরদৌস, ফেরদৌস আরা, মোকাম্মেল হক খান, রাশেদ পারভেজ, সেলিম আহমেদ ও রাসেল সরদার উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন