শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে গাড়ির চাপায় রাউজানের প্রবাসী যুবকের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে গাড়ির চাপায় রাউজানের প্রবাসী যুবকের মৃত্যু
বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওমানে গাড়ির চাপায় রাউজানের প্রবাসী যুবকের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের ওমান প্রবাসী মো: কাউসার (২৬) দরিদ্র পরিবারের হাল ধরতে পাড়ি জমান প্রবাসে। কিন্তু কে জানতো সেখানে গিয়ে তার এমন নির্মম মৃত্যু হবে। গত শনিবার ওমানের স্থানীয় সময় সকাল ১০টার দিকে কর্মরত গ্যারেজে কাজ করতে গিয়ে সেখানে গাড়ির চাপা পড়ে রাউজানের প্রবাসী যুককের মৃত্যু হয়। তার এই মৃত্যুর খবর গ্রামের বাড়িতে এসে পৌঁছালে কাউসারে বাড়িতে শোকের মাতম চলছে। এলাকায় জুড়ে নেমে আসে শোকের ছায়া। আজ মঙ্গলবার বিকালে নিহত প্রবাসী যুবকের বাড়িতে গিয়ে দেখা যাই এক হৃদয় বিদারক দৃশ্য। মা হোসনে আরা অসুস্থা হয়ে বিছানায় পড়ে আছে অনেক দিন ধরে। তার দুই চোখে শুধু একমাত্র সন্তান কাউসারের জন্য চোখের পানি ঝড়ছে। মা বিছানায় পড়ে আহাজারি করছেন। অন্যদিকে বাবা নরুল আলম তিনিও কোন এক রোগে আক্রান্ত হয়ে পেটে অপরাশন করেছেন কিছু দিন আগে। ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর কাউসারে বাবা যেন বেঁচে থেকেও তিনি মরে গেছেন। উপযুক্ত হয়ে ওঠেছে আদরের ৩ বোন দরিদ্র পরিবারের কাউসার প্রবাসে পাড়ি জমান পরিবারের জন্য। বাড়ি গিয়ে দেখা যাই আদরের একমাত্র ভাইকে হারিয়ে তার বোনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তার ছোট বোন সবার কাছে আবদার করছেন তার ভাইকে বাড়িতে ফিরিয়ে দিতে। তাদের আহাজারিতে সবাই চোখের পানি ফেলছেন আর সবার বোবা কান্নায় যেন আকাশ বাতাস ভারি হয়ে ওঠেছে। এলাকার মানুষ থেকে শুরু করে প্রবাসী কাউসারের আত্মীয়-স্বজনদের আহাজারিতে তার বাড়ি ঘরে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যাই। অসুস্থ মা ও বাবাকে বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসার করার স্বপ্ন ছিলো তার। কিন্তু তার আগে চলে গেছেন তিনি। পরিবারে একমাত্র সন্তানকে হারিয়ে এখন চরম অসহায় হয়ে পড়েছে তার পরিবারটি। নিহত প্রবাসী কাউসারের দাদি প্রায় ১০০ বছরের বেশি হয়েছে দুই চোখের পানি ছেড়ে শুধু আদরের নাতির জন্য গিলাফ করছেন। আর বলছেন আমার নাতি তো ছলে গেল আমার সন্তানের কি হবে কে দেখবে তাদের। জানা যায়, নিহত প্রবাসী কাউসারের সাথে গত দুই বছর আগে কদলপুর গ্রামের আখি আকতারের সাথে বিবাহ হয়। নিহত প্রবাসীর বাবা নরুল আলম বলেন, শনিবার কাজ করতে গিয়ে আমার ছেলে গাড়ি চাপায় মারা যান বলে আমাদের এলাকার প্রবাসীদের মাধ্যেমে আমরা জানতে পারি। গত শুক্রবার আমাদের সাথে তার শেষ কথা হয়েছিল। আমার ছেলে প্রবাস জীবন ৪ বছর। দেশে থাকা অবস্থায় অবস্থায় সিএনজি চালিয়ে আমাদের পরিবার চলাতেন। অভাবের সংসারে একমাত্র আমার সন্তান ছিলো আমাদের স্বপ্নের বাতিঘর। পরিবারের মাথা গোঁজার ঠাঁই করার স্বপ্ন নিয়ে ওমানে যান তিনি। কিন্তু স্বপ্ন পূরণ আমাদের হলো না। আমি আর আমার স্বাত্রী অসুস্থা রয়ে পড়েছি। আমার ৩ কন্যা সন্তানদের কি হবে। শুধু কান্নাকাটি করে প্রবাসী কাউসারের বাবা এসব কথা বলে যাচ্ছেন। নিহত প্রবাসী মো: কাউসার রাউজান উপজেলার ৭নম্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জরিফ আলী চৌধুরী বাড়ির নরুল আলমের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নুুরু নবী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)