শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন ৬ অক্টোবর
প্রথম পাতা » চট্টগ্রাম » জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন ৬ অক্টোবর
বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন ৬ অক্টোবর

ছবি : সংবাদ সংক্রান্ত বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ৬ই অক্টোবর ২০২৩ শুক্রবার বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগামের পর্যটন কেন্দ্র ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে চট্টগ্রামে কর্মরত জনসংযোগবিদদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে। সম্মিলনে “চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষিতে জনসংযোগ পেশার চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার, আলোচনা সভা, আনন্দ আড্ডা, চা চক্র, গান, কবিতা পাঠ ও নৈশভোজের আয়োজন থাকছে।
সম্মিলনে চট্টগ্রামে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের জনসংযোগবিদ, তথ্য, কমিনিউকেশন, ব্র্যান্ডিং, পাবলিকেশন, মিডিয়া ও কর্পোরেট কোম্পানির প্রায় অর্ধশতাধিক জনসংযোগ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এস.এম. বজলুর হক রানা এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি অভীক ওসমান। সম্মিলনে শুক্রবার বিকাল ৪ টায় নিবন্ধিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সম্মিলন সফল করার লক্ষ্যে গত ৩ অক্টোবর ২০২৩ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়। সমিতির সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী ও আয়োজক কমিটির আহ্বায়ক খলিলুর রহমান অনুষ্ঠানের সার্বিক দিক ও বিষয় তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য মোসতাক খন্দকার, জান্নাতুল ফেরদৌস, ফেরদৌস আরা, মোকাম্মেল হক খান, রাশেদ পারভেজ, সেলিম আহমেদ ও রাসেল সরদার উপস্থিত ছিলেন।





আর্কাইভ