শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শতবর্ষী পুকুর ভরাট করছে প্যানেল চেয়ারম্যান মান্নান
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শতবর্ষী পুকুর ভরাট করছে প্যানেল চেয়ারম্যান মান্নান
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে শতবর্ষী পুকুর ভরাট করছে প্যানেল চেয়ারম্যান মান্নান

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরায় ভুমি দস্যুদের তৎপরতা বেড়েছে গেছে। উপজেলা প্রশাসন ও এমপি’র নির্দেশ অমান্য করে রাতের আঁধারে বালু ফেলে ভরাট করা হচ্ছে শতবর্ষী পুকুর। বাদ যাচ্ছেনা কৃষি জমিও। অপরদিকে রাস্তার জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, রাম বাজারের দক্ষিণ দিকে সড়ক বাঁকে ভরাট করা হচ্ছে পুকুর। এখানে বালু ফেলছে বলে জানা গেছে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেন কৃষি জমি ভরাট করার দায়িত্ব নিলেন এমন প্রশ্নের উত্তরে নিজকে প্যানেল চেয়ারম্যান পরিচয় দিয়ে বলেন, এটি কৃষি জমি নয়, ভরাট করা হচ্ছে পুকুর। বিষয়টি আমি এমপি সাহেবকে জানিয়েছি। একই ইউনিয়নের মগদাই খালের উপর ব্রিজের দক্ষিণ পাশের ব্রিজের কিনারা ঘেঁষে থাকা একটি পুরানো রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা ঘর। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই ঘরটি নির্মাণ করছেন মোকতার নামের এক প্রবাসী। পরিদর্শন কালে দেখা যায় ইউনিয়নের শ্যামা চরণ উচ্চ বিদ্যালয়ে উত্তর পাশের একটি ব্রিজের উত্তর পাশেও চলছে কৃষিজমিতে পাকা ঘর নির্মাণের প্রস্তুতি। এটিও করছে মোকতারের পরিবার। এ ব্যাপারে বক্তব্য জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, পশ্চিম গুজরায় কৃষি জমি ভরাট ও মগদাই খালের ব্রীজ সংলগ্ন পুরাতন রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের কোন অনুমতি আমার কাছ থেকে নেওয়া হয়নি। যদি এমন কর্মকান্ডে কেউ জড়িত থাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাউজানে শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

রাউজান :: চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, বর্তমান সরকারের আমলে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে ধর্মকর্ম পালন করতে পারছে। বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। বঙ্গবন্ধু এ দেশকে উদার গণতান্ত্রিক ও সকল সম্প্রদায়ের সম অধিকার সংবিধানে নিশ্চিত করেছে। কেউ এ সংবিধান লঙ্গন করলে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। তিনি ২১ অক্টোবর শনিবার রাতে রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম প্রাঙ্গনে ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ আয়োজিত শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক পালিতের সভাপতিত্বে আনুষ্ঠানিক সাধারণ সম্পাদক দিবাকর বোসের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর এড. দিলীপ কুমার চৌধুরী, বক্তব্য রাখেন দিলীফ কুমার চক্রবর্তী, টিপু কান্তি দে, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, যুবলীগ নেতা ছাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, আরমান সিকদার, উজ্জল দে, মোহাম্মদ তারেক, নিউটন চৌধুরী, টিটু চৌধুরী, ইমন সেন প্রমুখ। পরে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া পঞ্চাস প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ ও দুই শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।





আর্কাইভ