রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপির পিকেটিংয়ে পুলিশের টিয়ারশেল
খাগড়াছড়িতে বিএনপির পিকেটিংয়ে পুলিশের টিয়ারশেল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে বিএনপির পিকেটিং এ পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়ায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।
রবিবার ২৯ অক্টোবর সকাল ১০টায় শহরের আদালত সড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের নেতৃত্বে ভাঙ্গাব্রিজ এলাকায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ওসি তানভির হাসান পরে জানানো হবে বলে জানান।
এদিকে হরতালের কারণে দূরপাল্লার যানবাহন না চললেও শহরে সিএনজি অটোরিকশা, টমটম ও রিক্সা চলাচল করছে। তবে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১