শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা

প্রর্তীকি ছবি এম শাহীন রেজা কুষ্টিয়া, জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় আরিফুল ইসলাম নামের স্বেচ্চাসেবকলীগের এক নেতার বিরুদ্ধে নাশতার মামলা হয়েছে । গত ০৬ নভেম্বর রাতে সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের উপ-পরিদর্শক এবং সদর উপজেলার আলামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন । এই মামলায় ১৪ নং আসামী করা হয় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কোষাধ্যক্ষ আরিফুল ইসলামকে । আরিফুল আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। আরিফুল ছাড়াও এই মামলায় ২১ জানের নাম উল্লেখ্সহ অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। এবং ইমরান হোসেন বাপ্পী নামের একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেয়া দিয়েছে । আরিফুলের দলীয় পরিচয় নিশ্চিত করে জেলা কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মানব চাকি বলেন, আরিফুল ইসলাম আমাদের একনিষ্ট কর্মী, তার বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, বিষয়টি আমরা শুনেছি, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন, এবিষয়ে আমরা আমাদের নেতাদের সাথেও কথা বলেছি। আর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক ইলিয়াস খান বলেন, আরিফুল সদর উপজেলার আলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ। সে অনেক পুরোনো এবং একনিষ্ঠ কর্মী। আরিফ গত দুই সংসদ নির্বাচনে সে নৌকার পক্ষের পোলিং এজেন্ট ছিলেন। তিনি কোন ভাবেই নাশকতার সাথে জড়িত নয়। সেখানকার স্থানীয় ভাবে গ্রুপিং এর কারনে তাকে ফাসানো হয়েছে । আর স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুলের দাবী এলাকার নব্য আওয়ামীলীগার, মামুন ওরফে টাইগার মামুন উদ্দেশ্য প্রনোদিত ভাবে তার আধিপত্য বিস্তারসহ তার চাচা এবং চাচাতো ভাই যারা সরকার বিরোধী আন্দোলন করছে, তাদেরকে বাচানোর জন্য স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসিকে ম্যানেজ করে নাশকতার মামলায় তার নাম জড়িয়ে দিয়েছে । মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার বাদী আলামপুর পুলিশ ক্যাম্পের আইসি মঞ্জুরুল ইসলাম বিরোধী দলের অবরোধ কর্মসুচি চলাকালিন গত (০৫ নভেম্বর) রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ভাদালিয়া বাজারে অবস্থান করছিলেন। এসময় তিনি খবর পান একদল মানুষ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বালিয়াপাড়া বাসষ্টান্ড মোড়ে মশাল এবং টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করছে। এমন সংবাদের ভিত্তিত্বে সেখানে গিয়ে, বাদী দেখতে পায় কয়েকজন পিকেটার সড়ক অবোধ করে গাড়ি ভাংচুর করছে। এসময় পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করলে পিকেটাররা পুলিশকে লক্ষ করে ইট পাক্টেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ইমরান হোসেন বাপ্পী নামের একজনকে আটক করে। মামলার বিষয়ে এবং এই মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কিভাবে আসামী হলো এসব বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এবং আলামপুর পুলিশ ক্যাম্পের আইসি, উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বলেন, এই মামলা বা এর আসামী কারা তা আমি জানি না । আমি ভাদালিয়া বাজারে অবরোধের ডিউটিতে ছিলাম, আমাকে ওসি স্যার ডেকে মামলার এজাহারে সই সই করতে বলেন । যেহেতু আমি এই এলাকার আইসি তাই আমাকে মামলার বাদী করা হয়েছে । আপনি সাংবাদিক সবই বোঝেন। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন। মামলার বাদী মঞ্জুরুল ইসলাম এর কথার বিষয়ে জানতে চাইলে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মিডিয়াকর্মীদের সাথে কিভাবে কথা বলতে হয় তা মনে হয় সে জানে না। একটি মামলার বিষয় এবং কারা আসামী হবে তা মামলার বাদীই জানবে। আইসি কেন এই ধরনের কথা বলেছে তা তিনি জানেন না। আর আরিফুল নামের আরো কেউ সেখানে থাকতে পারে। তাই এটা নামের ভুল হতে পারে । এটি তদন্ত করে দেখা হবে। অবরাধের সাথে যুক্ত না থাকলে তার কোন সমস্যা হবে না। সার্বিক বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি কান্তি নাথ বলেন, বিষয়টি আমি দেখছি। বিনা অপরাধে কেউ ভোগান্তির স্বীকার হবে এটা কারো কাম্য নয়। আমরা দ্রুত ব্যাবস্থা গ্রহন করবো।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ