শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে বিনামূল্যে ধান বীজ পেল ৯০ জন কৃষক
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে বিনামূল্যে ধান বীজ পেল ৯০ জন কৃষক
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বিনামূল্যে ধান বীজ পেল ৯০ জন কৃষক

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে ধান বীজ পেল ৯০ জন কৃষক। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ ডিলার আই.সি কর্পোরেশনের উদ্যোগে উপজেলার কাটাছরা, দুর্গাপুর, মিরসরাই সদর ও মিঠানালা ইউনিয়নের কৃষকদের মাঝে এই ধান বীজ বিতরণ করা হয়। ধান বীজের মধ্যে ছিল ভিত্তিবীজ ব্রি ধান-৯২, ব্রি ধান-২৯, ব্রি ধান-৮১ ও ব্রি ধান-৮৯। বুধবার (১৫ নভেম্বর) মিঠাছরা বাজারের আই.সি কর্পোরেশন কার্যালয়ে কৃষকদের মাঝে ধান বীজ তুলে দেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়। তিনি বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃষকরা এই বীজের মাধ্যমে তাদের আশানুরুপ ফলন পাবেন বলে প্রত্যাশা করেন। ইতিপূর্বে ৩০ জন কৃষকের মাঝে বারী-৩ খেসারি বীজও বিতরণ করা হয় আই.সি কর্পোরেশনের উদ্যোগে।
দুর্গাপুুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের কৃষক আলা উদ্দিন বলেন, আমাকে ৭ একরের জন্য ৭০ কেজি ব্রি ধান-৯২ বীজ বিনামূল্যে প্রদান করে আই.সি কর্পোরেশন থেকে। আমি আশা করছি আশানুুরুপ ফলন ঘরে তুলতে পারবো। ইতিপূর্বেও আই.সি কর্পোরেশন থেকে বিনামূল্যে বীজ পেয়েছি।
কাটাছরা ইউনিয়নের এছাক ড্রাইভারহাট এলাকার কৃষক রবিউল হোসেন বলেন, আই.সি কর্পোরেশনের উদ্যোগে এই বছর ৩০ একর জমির জন্য আমাকে ৪২০ কেজি বারী-৩ খেসারি বীজ প্রদান করা হয়। আমরা উৎপাদিত ফসল আই.সি কর্পোরেশনের কাছে বাজার মূল্য থেকে বেশি দামে বিক্রি করতে পারি পাশাপাশি তাদের নিজস্ব পরিবহণের মাধ্যমে আমাদের বাড়ি থেকে তারা উৎপাদিত ফসল সংগ্রহ করেন।
আই.সি কর্পোরেশনের সত্বাধিকারী ও মিরসরাই উপজেলা বীজ গ্রামের সভাপতি ইমাম উদ্দিন চৌধুরী ইমন জানান, ২০১৮ সাল থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বিএডিসির উন্নতমানের ধান বীজ ও খেসারি বীজ প্রদান করে আসছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে উন্নত বীজ উৎপাদন করে বিএডিসি’র কাছে হস্তান্তর করে থাকি। ধান বীজ বিতরণের পূর্বে ৩০ জন কৃষকের মাঝে বারী-৩ খেসারি ভিত্তিবীজ বিতরণ করা হয়।





আর্কাইভ