শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে নেটওয়ার্কিং এন্ড কমিউনিকেশন ল্যাব উদ্বোধন : ১ শত ল্যাপটপ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে নেটওয়ার্কিং এন্ড কমিউনিকেশন ল্যাব উদ্বোধন : ১ শত ল্যাপটপ বিতরণ
সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে নেটওয়ার্কিং এন্ড কমিউনিকেশন ল্যাব উদ্বোধন : ১ শত ল্যাপটপ বিতরণ

---
রাউজান প্রতিনিধি ::  (১১ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১.১০মিঃ) চুয়েটে আইটি বিজনেস ইনকিউবেটর, আইটি ভিলেজ নির্মাণের ঘোষণা দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেছেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৫ একর জমিতে ৮৯ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর। এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রায় ৩০০ একর জায়গায় গড়ে তোলা হবে আইটি ভিলেজ প্রকল্প। এছাড়া চুয়েটে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ল্যাব নিমার্ণে ১০ লাখ টাকা বরাদ্দ, কেন্দ্রিয় লাইব্রেরিকে বিশ্বমানের ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর, উদ্ভাবনী কর্মকান্ডে অর্থায়ন, ক্রমান্বয়ে চুয়েটের ছাত্র-ছাত্রীদের মাঝে ১০০০টি ল্যাপটপ প্রদানসহ ভিএলএসআই ল্যাবের জন্য সফটওয়্যারের লাইসেন্স ফি প্রদান এবং আইটি পার্ক নির্মাণ, ইনফরমেশন একসেস সেন্টার স্থাপন, হাইস্পিড ইন্টারনেট কানেকশন ফ্যাসিলিটিজ স্থাপন, এ্যানিমেশন এন্ড মোবাইল এ্যাপস ল্যাব স্থাপন, রোবোটিক ল্যাব স্থাপন, বিগ ডাটা এন্ড ক্লাউড কম্পিউটিং ল্যাব স্থাপন, টু হানড্রেড হাই কনফিগারেশন কম্পিউটার ল্যাব স্থাপন ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।
তিনি ১০ এপ্রিল রোববার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ল্যাব উদ্বোধন এবং ল্যাপটপ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইনফো-সরকার প্রকল্পের অর্থায়নে চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিষ্ঠিত নেটওয়ার্কিং এন্ড কমিউনিকেশন ল্যাব উদ্বোধন করেন এবং এক্সিম ব্যাংকের সহযোগিতায় এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ১০০টি ল্যাপটপ বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর  এস. এম. আশরাফুল ইসলাম, ইনফো-সরকার এর প্রকল্প পরিচালক মো: সাইফুল ইসলাম, এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং রিজিওনাল ম্যানেজার মো: মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক. ড. মোহাম্মদ মশিউল হক।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর জননেত্রী শেখ হাসিনার একার ভিশন নেই, এটি এখন ১৬ কোটি মানুষের ভিশন। জননেত্রী এই ভিশন বাস্তবায়নে সকলকেই ঐক্যবদ্ধ করতে পেরেছেন। কোন ভিশন বা রূপকল্প যখন জনগণ ধারণ করে তখন এটি অবশ্যই সফল হয়। কারো স্বপ্ন যেন অপূর্ণ না থাকে। কারো স্বপ্ন যেন মরে না যায়। এই চেষ্টা আমাদের করে যেতে হবে। শুধু চাকরি করতে হবে এমন কথা নেই। চাকরি দেয়ার কাজও করতে হবে। উদ্ভাবনী কাজে সরকারের ফান্ডের অভাব নেই। আমরা অবশ্যই ফান্ড দেব। আমি চুয়েটে আগেও এসেছি। কিন্তু ছাত-ছাত্রীদের সামনে খালি হাতে আসতে চাইনি। তাই আজ কিছু নিয়ে এসেছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার হাতিয়ার হিসেবে ল্যাপটপ নিয়ে এসেছি। এই ল্যাপটপ দিয়ে বিশ্বজয় করা কোন ইনোভেটিভ প্রডাক্ট উপহার দেয়ার জন্য আমি ছাত্র-ছাত্রীদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা গরীব দেশের মানুষ। আমরা দ্রুত পরিশ্রম করে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। পড়াশোনা করে নিজের ভাগ্য উন্নয়নই আমাদেরলক্ষ্য নয়। দেশের জন্য দায়িত্ব ও কর্তব্যও আমাদের মনে রাখতে হবে।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)