সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনষ্টেবল নিহত
ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনষ্টেবল নিহত

ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় অসাবধান বশত: নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনষ্টেবল সোলাইমান হোসেন (২৭)৷ তিনি যশোর কতোয়ালি থানার ডায়তলা গ্রামের মোদাচ্ছের আলী মন্ডলের ছেলে৷ ১১ এপ্রিল সোমবার বেলা দেড়টার দিকে কোটচাঁদপুর থানায় সেন্ট্রি ডিউটির সময় এ ঘটনা ঘটে৷ সোলাইমান হোসেন কনষ্টেবল নং ৯৪৯৷ ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে তিনি কোটচাঁদপুর থানায় যোগদান করেন৷ এটি আত্মহত্যা না অসাবধানতা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ৷ কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন জানান, সোমবার দুপুরে থানায় সোলাইমান সেন্ট্রি ডিউটি করছিলেন৷ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারে বসে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন৷ গুলিটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়৷ তিনি আরো জানান, এ সময় তিনি থানা ভবনের উপরে বিশ্রামে ছিলেন৷ গুলির শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন কনষ্টেবল সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন৷ সহকর্মীরা এ ঘটনায় কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিত্সক ডাঃ আজিজুর রহমান তাকে মৃত ঘোষনা করেন৷এ বিষয়ে ডাঃ আজিজুর রহমান সাংবাদিকদের জানান, এটি আত্মহত্যা কিনা জানি না তবে, গান ইনজুরিতে তিনি নিহত হয়েছেন৷ খবর পেয়ে ঝিনাইদহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র আজবাহার আলী শেখ জানান, অসাবধান বশত: নিজের গুলিতে সোলাইমান নামে এক কনষ্টেল নিহত হয়েছেন৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা