রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাহুল রাজ এর একগুচ্ছ টুকরো কবিতা
রাহুল রাজ এর একগুচ্ছ টুকরো কবিতা
হায় রে নূপুর
যে নূপুর গড়েছি আমি।
তা বাজে অন্য পায়।
তারে ভাসায় ভালোবাসায়
আমারে বিরহে পোড়ায়।
দাবি
অমন করে হেসেই বুঝি
পুরুষগুলোর মাথা খাবি।
বন্ধ মনে লাগুক তালা,
লুকিয়ে রাখ মনের চাবি।
দূরত্ব
অবসর নিয়েছে ছুটি,
ব্যস্ততায় বসবাস
প্রেমের মাঝে ত্রুটি,
সম্পর্কে সর্বনাশ।
লেনদেন
আজ থেকে চুকিয়ে দিলাম
প্রেমের লেনাদেনা,
আর কখনো মনের ঘরে
ঘণ্টা বাজবে না।
যদি
মনের ভিতর কষ্ট আমার দুচোখ তাই নদী-
বুঝত পাখি বিরহ জ্বালা কষ্ট পেত যদি।
খোঁজ
পাখি আমার উড়েতে শিখেছে,
খুঁজতে শিখেছে নর
দূরের মানুষ কাছে আসে,
কাছের মানুষ পর।
ফুলকি
যে আগুনে হৃদয় জলে,
পারি না দেখাতে তা
সেই আগুনের ফুলকি গুলোই
আমার কবিতা।
নষ্ট পদ্য
নাকের সাথে নাক মিলেছে
গাঢ় নি:শ্বাস-
দুটি শরীর নিভৃতে আজ
গড়বে ইতিহাস।
ডাকে
পাখি আমার একলা পাখি
একলা ঘরে থাকে,
সময় সুযোগ বুঝে পাখি
আঁধার খেতে ডাকে ॥
দ্বিধা
এক মনে প্রেম চায়
এক মনে লাজ,
মাঝখানে দোল খায়
রাহুল রাজ।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন