মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রাইভেটকারের চাপায় অটোরিকশা চালক নিহত
খাগড়াছড়িতে প্রাইভেটকারের চাপায় অটোরিকশা চালক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়ি সড়কের পোড়াবাড়ি এলাকায় প্রাইভেট কারের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়।
সোমবার ২৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। এতে প্রাইভেট কারে থাকা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: রাজেন্দ্র ত্রিপুরা আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, ডা: রাজেন্দ্র ত্রিপুরা মাতাল অবস্থায় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাকে সজোড়ে ধাক্কা দেন।
ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হন। নিহত চালকের নাম সুশান্ত চাকমা(৩৫)। তার বাড়ি পানছড়ি কলেজ গেইট এলাকায়।
খাগড়াছড়ির সিভিলি সার্জন ডা: ছাবের জানান, পানছড়িতে একটি মেডিকেল টিমের সাথে চিকিৎসা কাজ শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহত ডা: রাজেন্দ্র ত্রিপুরা পানছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের