শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শেষ নির্বাচনী সভায় মুহিব বললেন ‘ইলিয়াস আলী আমার কর্মী আছিল’
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শেষ নির্বাচনী সভায় মুহিব বললেন ‘ইলিয়াস আলী আমার কর্মী আছিল’
শুক্রবার ● ৫ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে শেষ নির্বাচনী সভায় মুহিব বললেন ‘ইলিয়াস আলী আমার কর্মী আছিল’

--- বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের ‘ট্রাক’ প্রতীকের শেষ নির্বাচনী জনসভা বৃহস্পতিবার ৪ জানুয়ারী বিকেলে পৌর শহরের নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে মুহিব বলেন, নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী আমার (মুহিব) কর্মী আছিল। শুধু তাই নয়, ইলিয়াস আলীর উত্তানের পেছনে আমারও (মুহিব) হাত ছিল। আর আমারও উত্তানের পেছনে ইলিয়াস আলীর হাত ছিল এবং তার পরিবারের সাথে ছিল আমার আত্মীয়তার বন্ধন।

কিন্তু তার সাথে ছিল আমার রাজনৈতিক দ্বন্ধ এবং সংঘর্ষ। তার পরও এই সংসদ নির্বাচনে বিএনপি আমাকে সমর্থন করে।

জনসভায় মুহিব আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমাকে লন্ডন থেকে দেশে নিয়ে আসলেন বর্তমান সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি লন্ডন থাকতে বললেন যে মনোনয়ন তার পকেটে। একথা বলে আমাকে লন্ডন থেকে নিয়ে আসলেন। আমি তাকে নিয়ে বিশ্বনাথে জনসভা করেছি।

পরে দেখা যায় তার মনোনয়নও পকেট ছিড়ে পড়ে গেছে। তিনি মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পর সেই নির্বাচনে আমাকে প্রার্থী করালেন। কিন্তু ওই নির্বাচনে ইলিয়াস আলীর নাম নিয়ে মাঝ রাতে সূর্য উদয় হয়ে গেলো। প্রচার শুরু হলো যে সূর্য প্রতীকে ভোট দিলে ইলিয়াস আলীকে ফেরত পাওয়া যাবে।

সকালে ঘুম থেকে ওঠেই সকালে সূর্য প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দেন জনগণ। আমি আবারও হেরে (নাই) গেলাম। আর মেয়র পদে তেমন ক্ষমতা না থাকায়, নিজের ক্ষমতা বাড়াতে ‘নির্বাচন কমিশনকে ভুল প্রমাণিত করে’ আমি এবারের সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশাকরি এবার আমার বিজয় সুনিশ্চিত।

সাবেক মেম্বার এখলাছুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমর কুমার দাস, আলমগীর হোসেন, মাসুক এ রব্বানী, যুক্তরাজ্য প্রবাসী শামিম আহমদ, খলিলুর রহমান, সংগঠক ফজলু মিয়া, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের পুত্র আদনান মুহিব, ছাত্রলীগ নেতা শেখ ইয়াহ্ইয়া।

নুনু মিয়ার মামলায় সাজা হবে মুহিবুর রহমানের, তাই ঘরের নৌকা ডুবিয়ে লাঙ্গলে ভোট দিন -এহিয়া চৌধুরী

বিশ্বনাথ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি প্রার্থী ও সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের মামলায় যে কোন সময় কমপক্ষে ৩ বছরের সাজা হবে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানে, তাই বিএনপির ভাইয়েরা আন্দোলনের অংশ হিসেবে ঘরের নৌকা ডুবিয়ে লাঙ্গলে ভোট দিন।

আমি নির্বাচিত হলে আপনারা মামলা মুক্ত থেকে শান্তিতে এলাকায় বসবাস করতে পারবেন। পাশাপাশি পাবেন কাঙ্খিত উন্নয়ন। উন্নয়ন করতে হলে প্রতীক বড় কথা নয়, যোগ্য মানুষ প্রয়োজন। অতীতে আমার দ্বারা যা উনন্নয়ন হয়েছে এবার নির্বাচিত হলে আরও বেশী উন্নয়ন উপহার দিব। আর নির্বাচিত হতে নাও পারলে আপনাদের ছেড়ে যাব না।

যেভাবে বিগত দিন করোনা ও বন্যাকালীন সময়ে মানুষের পাশে ছিলাম, সেভাবেই পাশে থাকবো। এছাড়া শফিকুর রহমান চৌধুরী বা মুহিবুর রহমান এমপি নির্বাচিত হলে সিলেট-২ আসনে অতীতের ন্যায় উন্নয়নের চেয়ে তাদের মধ্যে মারামারি বেশী হবে।

তিনি ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে বুধবার (৩ জানুয়ারী) রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ গ্রামে উঠান বৈঠক ও বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার রাজার বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মান্দাবাজ গ্রামে এরাকাবর মুরব্বী কালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল আলী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ কে এম দুলাল, সাবেক যুগ্ম আহŸায়ক ফিরোজ আলী, রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার আলী, মান্দাবাজ গ্রামের মুরব্বী মাসুক মিয়া, নাসির উদ্দিন ও ছমির উদ্দিন।

রাজার বাজারে প্রবাসী হানিফ আলীর সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা সুমন আহমদ সুননের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ।

বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আলমগীর হোসেন, আহমেদ দুলাল ও মুহিবুর রহমান। এসময় অনুষ্ঠানগুলোতে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে ৭০বস্তা ভারতীয় চিনিসহ যুবক আটক

বিশ্বনাথ ::সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে লামাকাজী থেকে বিশ্বনাথ আসার পথে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে পৌর শহর জানাইয়া গেটের সামনে অভিযান চালিয়ে ৭০বস্তা ভারতীয় চিনি ও নাম্বার বিহীন একটি ট্রাক ও চালক মুছলেহ উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত চালক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র।

এ ঘটনায় থানার এএসআই আবু ছালেহ মূছা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-(১)। আর এই মামলা আসামি করে ট্রাক চালককে আাদালতে প্রেরন করা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানাইয়া গেটের সামন থেকে ৭০বস্তা ভারতীয় চিনি ও নাম্বার বিহীন একটি ট্রাক ও চালকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোম্পানীগঞ্জে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ আনোয়ার কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসার কমপ্লেক্সে আজ শুক্রবার সকালে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মুকরম আহমদ, শামসুন্নাহার কনফারেন্স হলে আর রাহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক মাদ্রাসা, এতিমখানা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শাহ আনোয়ার এর সভাপতিত্বে ও কামারুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর বাংলাদেশ এর চেয়ারম্যান, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মোঃ মুখলিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যাপক ও ট্রাস্টের উপদেষ্টা মোঃ আলতাফুর রহমান।

কোম্পানীগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ আজমান আলীর পরিচানায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর ওলামা উপদেষ্টা, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছালেহ আহমদ, শাহ আনোয়ার কামারুল মিল্লাত দাখিল মাদরাসার সহ সুপার মোঃ হোসাইন আহমদ,ও মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার এতিমখানার ছাত্র মোঃ রাসেল আহমদ, এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, আর রাহমান এডুকেশন ট্রাস্টের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ জুবায়ের আহমদ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন তৈমুছ, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর ট্রাস্টি ও সংশ্লিষ্ট সকলের সার্বিক উন্নতি কামনা করে সভাপতি মহোদয়ের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ