শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৪ টিতে নৌকা এবং ১ টিতে স্বতন্ত্র জয়ী
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৪ টিতে নৌকা এবং ১ টিতে স্বতন্ত্র জয়ী
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ৪ টিতে নৌকা এবং ১ টিতে স্বতন্ত্র জয়ী

---মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে ৫টি আসনের মধ্যে দুটিতে বর্তমান দুইজন সংসদ সদস্য পরাজিত হয়েছেন।

রবিবার ৭ জানুয়ারী দিনগত রাত ১২টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটারিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, র‌্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার খন্দকার ইয়াসির আরেফিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজয়ীরা হলেন, গাজীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (নৌকা), গাজীপুর-২ বর্তমান সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল (নৌকা), গাজীপুর-৩ আসনে বর্তমান সংরক্ষিত সংসদ সদস্য রুমানা আলী টুসি (নৌকা), গাজীপুর-৪ আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি (নৌকা), গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র (ট্রাক) প্রতীকে সাবেক সংসদ সদস্য, ডাকসু’র সাবেক ভিপি, সাবেক জিএস, বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী গাজীপুর-১ আসনের বিজয়ী প্রার্থী আ ক ম মোজাম্মেল হক নৌকা প্রতীক নিয়ে মোট ২৩৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আ ক ম মোজাম্মেল হক ১৬ হাজার ৪৩০ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৩০ দশমিক ০০ ভাগ।

গাজীপুর-২ আসনের বিজয়ী প্রার্থী মোঃ জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীক নিয়ে মোট ২৭২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোঃ জাহিদ আহসান রাসেল ২০ হাজার ৩৪৮ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩৭ ভাগ।

গাজীপুর-৩ আসনের বিজয়ী প্রার্থী রুমানা আলী (টুসি) নৌকা প্রতীক নিয়ে মোট ১৮০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী রুমানা আলী (টুসি) ২৪ হাজার ৫২২ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৪৭ ভাগ।

গাজীপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী সিমিন হোসেন রিমি নৌকা প্রতীক নিয়ে মোট ১২২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সিমিন হোসেন রিমি ৪৫ হাজার ২৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯৭ ভাগ।

গাজীপুর-৫ আসনের বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান ট্রাক প্রতীক নিয়ে মোট ১২৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ৮২ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আখতারউজ্জামান ১২ হাজার ২৪৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৬৯ ভাগ।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)