রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুর শোকে পুত্রবধূর মৃত্যু
ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুর শোকে পুত্রবধূর মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে শশুরের মৃত্যুর সংবাদে শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু হয়েছে। একই পরিবারের দু’জনের এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার ১৩ জানুয়ারি সন্ধ্যার পূর্বে উপজেলার পালশা ইউপির বলাহার এলাকার ওহিউড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত পুত্রবধূ সানাউল হকের স্ত্রী। তিনি ডায়াবেটিস ও হার্ডের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে বাশঁ ঝাড় থেকে বাঁশ কেটে আনার সময় বাড়ির কাছাকাছি এসে রাস্তায় পড়ে গিয়ে সাহেব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ঠান্ডাজনিত কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে আধা ঘন্টার ব্যবধানে শশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগম (৪৫) অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার জানান, স্থানীয় লোকজন ছমিরন বেগম নামের এক গৃহবধূকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।





কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার