শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে চাপে পড়ে বিয়ে, টাকায় মীমাংসা চান সেই ওসি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে চাপে পড়ে বিয়ে, টাকায় মীমাংসা চান সেই ওসি
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে চাপে পড়ে বিয়ে, টাকায় মীমাংসা চান সেই ওসি

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: রিসোর্টে রেখে চাপে পড়ে বিয়ের পর কলেজছাত্রী স্ত্রীকে গ্রামের বাড়ি মানিকগঞ্জে পাঠিয়ে দিয়েছেন গাজীপুরের জয়দেবপুর থানার সদ্য সাবেক ওসি সৈয়দ মিজানুর ইসলাম। এর আগে ওই কলেজছাত্রীকে গাজীপুরের পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন। এ জন্য কলেজছাত্রীকে নির্যাতন করা হয় এবং মেয়ের নির্যাতন দেখে মা অসুস্থ হয়ে পড়েন। পরে মাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (২০ জানুয়ারি) ওই কলেজছাত্রী মোবাইল ফোনে এসব তথ্য জানান।

সৈয়দ মিজানুর ইসলামের সদ্যবিবাহিত কলেজছাত্রী স্ত্রী বলেন, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে তাকে বিয়ের পর গাজীপুর শহরে ফেলে রেখে মিজানুর প্রথম স্ত্রী-সন্তানদের নিয়ে চলে যান। পরে কলেজছাত্রী তার মাকে নিয়ে সারা রাত জয়দেবপুর থানায় অবস্থান করেন। মিজানুরের মোবাইল ফোনে দফায় দফায় কল দিলেও রিসিভ করেননি। পরে শুক্রবার দুপুরে মিজানুর থানায় গিয়ে কলেজছাত্রী স্ত্রীকে বকাঝকা করেন। তাকে পাঁচ লাখ টাকা দিয়ে তালাক এবং পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগ প্রত্যাহারে চাপ প্রয়োগ করা হয়। বিকেলে মিজানুর তাকে ও তার মাকে থানার কাছে মনিপুর এলাকার একটি বাসার দোতলায় নিয়ে রাখেন। ওই বাসায় কলেজছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মেয়ের ওপর নির্যাতন দেখে মা অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার দিকে কলেজছাত্রী গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলমের মোবাইল ফোনে কল করে বিষয়টি অবহিত করেন। পরে তাদের মানিকগঞ্জে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন পুলিশ কর্মকর্তা মিজানুর। বাড়িতে যাওয়ার পর কলেজছাত্রীর মা ফের অসুস্থ হয়ে পড়লে তাকে মানিকগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মাকে বাসায় নেওয়া হয়।

কলেজছাত্রী অভিযোগ করে আরও বলেন, তার স্বামী সৈয়দ মিজানুর ইসলাম অনবরত তাকে চাপ দিচ্ছেন। প্রয়োজনে ২০ লাখ টাকা নিয়ে তালাক দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলছেন। অন্যথায় তার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। তার প্রতি মিজানুর ইসলাম অবিচার ও অন্যায় করেছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি তার বিচার দাবি করেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া সৈয়দ মিজানুর ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

জয়দেবপুর থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর ইসলাম গাজীপুরেই অবস্থান করছেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)