সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় পাহাড়কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা
মাটিরাঙ্গায় পাহাড়কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড়কাটার দায়ে জাফর নামে এক ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ২৯ জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। অভিযান পরিচালনাকালে মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তি পরিবেশ আইন লঙ্ঘন করে পাহাড় কেটে তার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) অনুসারে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ভবিষ্যতে এমন অপরাধ না করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, পাহাড়কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা