বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চসিক মেয়রের সাথে তিলোত্তমা চট্টগ্রাম এর মতবিনিময়
চসিক মেয়রের সাথে তিলোত্তমা চট্টগ্রাম এর মতবিনিময়
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে নগরীর সবুজ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছে তিলোত্তমা চট্টগ্রাম সংগঠন। আজ ০১ ফেব্রæয়ারি, বৃহস্পতিবার দুপুরে মেয়র মহোদয়ের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিলোত্তমা চট্টগ্রাম-এর চেয়ারপারসন সাহেলা আবেদীন, উপদেষ্টা হারুনুর রশিদ এবং ফজলুর রহমান, নারী উদ্যোক্তা রাহিলা সুলতানা, ইউএসটিসি গ্রিন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন ও সাধারণ সম্পাদক ইরফান মৃধা। মতবিনিময়ের সময় নগরীর সবুজায়ন, নগর কৃষি, সবুজ মেলা, নারী উদ্যোক্তাদের সহায়ক বিষয়ে প্রেজেন্টশন প্রদান করেন তিলোত্তমা চট্টগ্রাম-এর চেয়ারপারসন সাহেলা আবেদীন এবং ফজলুর রহমান। চসিক মো. রেজাউল করিম চৌধুরী প্রেজেন্টেশনের আলোকে শীঘ্রই পদক্ষেপ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তিলোত্তমা চট্টগ্রাম-কে ধন্যবাদ প্রদান করেন।





মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন