শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কুদ্দুসকে সিলেটে সংবর্ধনা
প্রথম পাতা » সকল বিভাগ » যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কুদ্দুসকে সিলেটে সংবর্ধনা
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কুদ্দুসকে সিলেটে সংবর্ধনা

--- হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, জালালাবাদ থানা আওয়ামী লীগের উপদেষ্টা এম.এ কুদ্দুস এর সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাত ৮টায় সিলেট মহানগরীর শাবিপ্রবি গেইট আখালিয়াঘাটে জালালাবাদ থানা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জালালাবাদ থানা আওয়ামীলীগের সভাপতি উস্তার আলীর সভাপতিত্বে ও জালালাবাদ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোহর আলী বঙ্গবাসী ও থানা ব্লক যুবলীগ নেতা দুলাল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

মাসুক উদ্দিন আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। দেশকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে নির্যাতিত হয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করে দিয়েছেন।

প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মহাউন্নয়নের সাধক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যেসব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে, সেসব উন্নয়নের বাস্তব ফল জনগণ ভোগ করছেন। সেজন্য জনগণ আরো ধৈর্য্য ধারণ করলে আগামীতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখেন। প্রবাসীরা এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল উন্নয়নে ভূমিকা রেখেছেন।

প্রধান অতিথি অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এম.এ কুদ্দুসকে দলের জন্য একজন সহযোগী মনে করেন। এম.এ কুদ্দুস যুক্তরাজ্য থেকে দেশের দুর্যোগপূর্ণ সময়ে এসে দুঃখী মানুষকে সেবা দিতে পাশে দাঁড়ান। প্রবাসী নেতা এম.এ কুদ্দুসকে জালালাবাদ থানা আওয়ামীলীগ এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে সংবর্ধণা দেয়ায় সবার প্রতি ধন্যবাদ জানান।

সংবর্ধিত অতিথি এম.এ কুদ্দুছ বলেন, তাকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিক’র ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী হেলাল উদ্দিন, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ ফাতেমা বেগম, মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য সুদীপ কুমার দেব, প্রবীন আওয়ামীলীগ নেতা মঈন উদ্দিন, শিক্ষানুরাগী আফতাব হোসেন সিরাজী, জালালাবাদ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজির হোসেন, মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট কাউসার আহমদ, জালালাবাদ থানা আঞ্চলিক ব্লক যুবলীগের সাধারণ সম্পাদক সজিব পাল, আওয়ামীলীগ নেতা ইরান মিয়া, আব্দুল হান্নান, সিরাজ মিয়া, রঞ্জিত সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নগর শ্রমিকলীগ নেতা আনছার আহমদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)